দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১২:২৬আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসরের জন্য ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে অধিনায়ক করেছে দিল্লি ক্যাপিটালস। শুক্রবার এই তথ্য জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

৩১ বছর বয়সী অক্ষর লম্বা সময় ধরে দিল্লিতে খেলছেন। ২০১৯ সালে যোগ দিয়ে ৮২ ম্যাচে ৯৬৭ রান করেছেন এবং ৭.০৯ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৬২টি।

জানুয়ারিতে ভারতের টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক হওয়া অক্ষর দিল্লিতে রিশাভ পান্তের উত্তরসূরি হলেন। ভারতীয় কিপার ব্যাটার এবার লখনউ সুপার জায়ান্টসে খেলবেন।

অক্ষর জানান, ‘দিল্লি ক্যাপিটালসকে অধিনায়কত্ব করতে পারা অনেক সম্মানের। আমার ওপর আস্থা রাখায় আমাদের মালিক ও সাপোর্ট স্টাফদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা।’

সম্প্রতি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অক্ষর। ৪.৩৫ ইকোনমি রেটে পাঁচ উইকেট নেন তিনি। পাঁচ নম্বরে ব্যাটিং করেও ভালো অবদান রেখেছেন।

আগামী ২৪ মার্চ লখনউর বিপক্ষে বিশাখাপত্তমে শুরু হবে দিল্লির আইপিএল মিশন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম