মারা গেছে আফগান ওপেনার জাজাইয়ের ২ বছর বয়সী মেয়ে

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ১৯:২৪আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৯:২৪

আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হজরতউল্লাহ জাজাই শোকের সাগরে ভাসছেন। তার দুই বছর বয়সী মেয়ে চলে গেছে না ফেরার দেশে। এই ওপেনারের ঘনিষ্ঠ বন্ধু ও জাতীয় দলের সতীর্থ করিম জানাত সোশ্যাল মিডিয়ায় এই শোকাবহ সংবাদ দিয়েছেন। জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। আফগানিস্তান ক্রিকেট কমিউনিটিও এই কঠিন সময়ে জাজাইকে শুনিয়েছে সান্ত্বনার বাণী।

জানাত লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আপনাদের সবাইকে একটি খবর জানাচ্ছি, আমার ভ্রাতৃসম ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য দুঃখে আমার হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দয়া করে আপনারা তার এই অপরিসীম ক্ষতির জন্য দোয়া করবেন। হজরতউল্লাহ জাজাই ও তার পরিবারের জন্য আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।’

এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান স্কোয়াডে ছিলেন না জাজাই। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার আমিরাতের বিপক্ষে ওয়ানডে খেলে। তারপর ১৬ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন।

২৬ বছর বয়সী ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬২ রানের রেকর্ডধারী। দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১১ চার ও ১১ ছয়ে এই রান করেছিলেন তিনি।

এই বছর এখনও আফগানিস্তানের জার্সি পরেননি জাজাই। শেষবার গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের