শুরুতে উইকেট না পাওয়ার আক্ষেপ মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বেঙ্গালুরু থেকে
২২ মার্চ ২০১৬, ০১:০৩আপডেট : ২২ মার্চ ২০১৬, ০১:০৭

শুরুতে উইকেট না পাওয়ার আক্ষেপ মাশরাফির অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে উইকেট তুলে না নেওয়ায় আক্ষেপ করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করছেন শুরুতে ২-১ টি উইকেট তুলে নিতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ৬ষ্ঠ ওভারের শেষ বলে বাংলাদেশের সামনে সুযোগ এসেছিলো প্রথম উইকেট তুলে নেওয়ার। কিন্তু মিথুন এবং মাশরাফির ভুল বোঝাবুঝিতে সহজ ক্যাচ মিস হয়ে যায়। ওয়াটসন ব্যক্তিগত ৮ রানে জীবন পান। যদিও ওয়াটসন ২০ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন।

দ্রুত উইকেট তুলে না নিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা ৭ উইকেট তুলে নিতে সক্ষম হয়। আর কিছু রান স্কোর বোর্ডে থাকলেও ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। ওই আক্ষেপটাই মাশরাফি করছেন। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা যদি শুরুতে ২-১টি উইকেট নিতে পারতাম, তাহলে ম্যাচটি অন্যরকম হতে পারত। ব্যাটিংয়ে আমরা শুরুতে ও মাঝে নিয়মিত উইকেট হারিয়েছি। এজন্য ১৭০ পর্যন্ত যেতে পারিনি। ছোট ছোট কিছু ভুল করেছি আমরা।’

তিনি আরও যোগ করেন, ‘ছোট ছোট ভুলের কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। যদি ওগুলো ওভারকাম করতে পারতাম তাহলে ম্যাচটা অন্যদিকেও যেতে পারত।' বিশেষ কোন ভুলগুলোর কথা বলছেন জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়েছে। দুই-তিনটা জায়গায় ব্যাটসম্যান-বোলাররা ভালো করেনি। সেগুলো যদি না হতো ম্যাচটা আমাদের দিকে আসলেও আসতে পারত।’

ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই পাচ্ছেন মাশরাফি। তিনি বলেন, 'ইতিবাচক যে জিনিসগুলো হয়েছে, রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করেছে। সাকিব বোলিং ভালো করেছে। ব্যাটিংয়েও ওই সময়টায় ভালো করেছে। মুশফিক অনেক দিন পর হাত খুলে ব্যাটিং করল। সিনিয়র ক্রিকেটাররা ভালো করেছে, এটা অমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছে বাংলাদেশ। এমনকি দলের দুই ক্রিকেটারদের নিষেধাজ্ঞার বিষয়টিও খেলার সময় মাথায় রাখেনি কেউ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি মাশরাফির। তিনি বলেন, ‘এই ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড় ছিলো মিসিং ছিলো। সেই সঙ্গে তামিমও ছিল না। তারপরও আমরা যথাযথ চেষ্টা করেছি যতটুকু ওগুলো বাইরে রাখার।’ মুস্তাফিজের বোলিং নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ  ইনজুরির আগ পর্যন্ত আমাদের সেরা বোলার ছিল। আগেও সে ভালো করেছে। আজকেও করেছে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম