স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর নিষিদ্ধ হবেন না অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২১:১৩আপডেট : ২০ মার্চ ২০২৫, ২১:১৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরকে সামনে রেখে বেশ কিছু খেলার শর্তাবলী সংশোধন করেছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে। এবার স্লো ওভার রেটের শাস্তিতেও বদল আনা হলো। এই অপরাধে আর নিষিদ্ধ হবেন না দলের অধিনায়ক।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, অধিনায়করা আর নিষিদ্ধ হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বরং ডিমেরিট পয়েন্টের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে, তবে অতিমাত্রায় শাস্তিযোগ্য অপরাধ করলেই কেবল নিষেধাজ্ঞা জারি হবে।

বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে সব অধিনায়ক ও ম্যানেজারদের বৈঠক শেষে বিসিসিআই দশ ফ্র্যাঞ্চাইজির কর্তাদের জানিয়ে দিয়েছে, স্লো ওভার রেটের জন্য আর কোনও ম্যাচ নিষেধাজ্ঞা থাকছে না। বরং আইসিসির পথ অনুসরণ করে অপরাধের মাত্রা বিবেচনায় অধিনায়কদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এই ডিমেরিট পয়েন্ট বহাল থাকবে তিন বছরের জন্য।

আভ্যন্তরীণ এক সূত্র জানিয়েছে, ‘অধিনায়ককে ডিমেরিট পয়েন্টের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। কিন্তু স্লো ওভার রেটের কারণে তাকে ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হবে না। লেভেল ওয়ান অপরাধ অনুযায়ী ম্যাচ ফির ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হবে, পাশাপাশি জুটবে ডিমেরিট পয়েন্ট, যা বহাল থাকবে তিন বছরের জন্য। তবে লেভেল টু অনুযায়ী যদি কোনও অপরাধ গুরুতর হিসেবে বিবেচিত হয়, তাহলে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।’

চারটি ডিমেরিট পয়েন্ট পেলে ম্যাচ রেফারি শাস্তি হিসেবে ম্যাচ ফির শতভাগ জরিমানা করতে পারেন কিংবা বাড়তি ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। আর এই ডিমেরিট পয়েন্টের কারণে ভবিষ্যতে কোনও ম্যাচে নিষিদ্ধ হতে পারেন অধিনায়ক। তবে তাৎক্ষণিক স্লো ওভার রেটের জন্য কোনও নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

আইপিএলে স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের ম্যাচে নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। এই অপরাধে গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না রিশাভ পান্ত। আগের মৌসুমের স্লো ওভার রেটের কারণে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে থাকবেন না হার্দিক পান্ডিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের