বৃষ্টি মাথায় নিয়ে আজ পর্দা উঠছে আইপিএলের

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১০:১৭ আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:৩৭

বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ আইপিএলের পর্দা উঠছে আজ শনিবার। নিয়ম মেনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১। 

সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ হওয়ায় ভারতের এই টি-টোয়েন্টি লিগের উদ্বোধনটাও হয়ে থাকে জাঁকজমকপূর্ণ। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সন্ধ্যা সাড়ে ৬টায় কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স মাতাবেন বলিউড তারকারা। পারফর্মারদের তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও কারান আউজলারা।  

কলকাতায় এরই মধ্যে পৌঁছেছেন বলিউড সুপারস্টার ও কেকেআর মালিক শাহরুখ খান। অবশ্য এত আয়োজন ঠিকমতো করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে সংশয় কাজ করছে। কারণ আবহাওয়া পূর্বাভাস মোটেও অনুকূল নয়। বলা হচ্ছে শনিবার হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রয়েছে ঝড়ের সম্ভাবানও!

এবারের আইপিএলে বোলারদের জন্য বিধি নিষেধও শিথিল করা হয়েছে। তারা বলে রিভার্স সুইংয়ের জন্য লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন। তবে রান বন্যার আশায় সবচেয়ে বেশি লালায়িত থাকবেন ব্যাটাররা। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা এখনও বহাল রয়েছে।  

/এফআইআর/ 
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন