ডাক মেরে বিব্রতকর রেকর্ডে ম্যাক্সওয়েল-কার্তিকের সঙ্গে রোহিত

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ২২:৫১আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২২:৫১

কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিত শর্মা আইপিএলের নতুন আসরে শুরুতেই ধাক্কা খেলেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে শূন্যতে আউট হলেন। তাতে প্রতিযোগিতাটির ইতিহাসে বিব্রতকর একটি রেকর্ডে জায়গা হলো তার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে চার বল খেলে ডাক মারেন রোহিত। ইনিংসের প্রথম তিন বলে ডট দেওয়ার পর খলিল আহমেদের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে শিবাম দুবের ক্যাচ হন এই ওপেনার।

আইপিএলে রোহিতের এটি ১৮তম ডাক। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হলেন ডানহাতি ব্যাটার। অবশ্য তিনি একা নন, আগে থেকেই এই বিব্রতকর রেকর্ডের ভাগিদার অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক। তারাও সমান ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন। 

চেপুকে এদিন মুম্বাইয়ের ব্যাটাররা চেন্নাইয়ের স্পিনের বিপক্ষে ভুগেছেন। প্রতিপক্ষের স্পিনত্রয়ী, বিশেষ করে নুর আহমেদের কাছে দাঁড়াতেই পারেননি তারা। পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারায় মুম্বাই। প্রথম ওভারে রোহিত বিদায় নেন। রায়ান রিকেলটনও বেশিক্ষণ টেকেননি। উইল জ্যাকসও ব্যর্থ। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ৫১ রানের জুটিতে ওই বিপর্যয় সামাল দেন। তারপর শুরু নয় নুরের জাদু। সূর্যকুমারকে গুগলিতে পরাস্ত করেন আফগান স্পিনার। তারপর রবিন মিঞ্জ ও তিলককে একই ওভারে ফেরান নুর। মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের স্পিনার হিসেবে সেরা বোলিং করেন তিনি, ১৮ রান দিয়ে নেন চার উইকেট।

শেষদিকে দীপক চাহারের ক্যামিওতে মুম্বাইয়ের রান দেড়শ ছাড়ায়। ৯ উইকেটে ১৫৫ রান করে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম