তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৪:৩৬আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৪:৩৬

ক্যারিয়ারের শুরুতে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পরে তাদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। তবে বন্ধুর অসুস্থতার খবরে সেই দূরত্ব যেন কিছুটা হলেও ঘুচে গেছে। গতকাল ছিল সাকিবের জন্মদিন। একই দিন হার্ট অ‍্যাটাক করে হাসপাতালে ভর্তি তামিম- সেই খবর শুনে বিশেষ দিনের ‘আনন্দ মাটি হয়ে গেছে’ সাকিবের। তামিমের জন‍্য দোয়া চেয়েছেন দেশ সেরা ক্রিকেটার। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তার একদিন পর মঙ্গলবার সকালে তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজা এবং মা শিরিন রেজা।
 
হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম ইকবাল এই মুহূর্তে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিবিড় পর্যবেক্ষণে আছেন। গতকাল পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হার্টে রিং পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তামিমের অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। 

তামিমকে দেখে ফেরার পথে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিছুক্ষণ কথা বলেন সাকিবের বাবা-মা। সাকিবের বাবা মাসরুর রেজা বলেছেন, ‘তামিম সুস্থ আছেন। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফিরতে পারবে। ইকবাল ভাইতো (তামিমের বাবা) আমার খেলার বন্ধু। ফলে তামিমের বাবার বিয়ের আগেই তার সঙ্গে আমার সম্পর্ক। তামিম আমার সন্তান, তার এই খবরে অস্থিরতার মধ্যে ছিলাম।’

সাকিবের মা শিরিন রেজা বলেছেন, ‘আল্লাহ রহমত করেছেন। দেশের মানুষের দোয়া ছিল। সবকিছু মিলিয়ে তামিম এখন ভালো আছে। মা হিসেবে আমার কাছে এই খবরটি স্বস্তির।’ 

মঙ্গলবার কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ গণমাধ্যমকে বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

কিছুটা সুস্থ হলেও এখন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে তামিমকে। মঙ্গলবার দুপুরের দিকে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তামিমকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে। যদিও সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। আপাতত সিসিইউতেই আছেন তিনি।

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ