ভারতকে ভুগিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ১৫:২৩আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০২:৩৬

স্যাম কনস্টাস, বক্সিং ডে টেস্টে অভিষেকে চমক দেখান। ১৯ বছর বয়সী ওপেনার ভারতের পেসার জসপ্রীত বুমরাকে চোখে চোখ রেখে খেলেন। ৬৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের জাত চেনান। তার ওপর আস্থা না রেখে পারলো না ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি করা ২৩ খেলোয়াড়ের একজন কনস্টাস।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ সামনে রেখে এই চুক্তিতে আরও নতুন মুখ ম্যাথু কুনেমান ও বো ওয়েবস্টার। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে দুই টেস্টে ১৬ উইকেট নেন এই পেসার। সিডনিতে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে অভিষেকে ৫৭ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে জয়সূচক শট খেলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যে ২৩ জন

প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী