যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
০৭ মে ২০২৫, ২১:১১আপডেট : ০৭ মে ২০২৫, ২১:১১

যশোর শহরের ‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র বিরুদ্ধে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং খাদ্য প্রক্রিয়ায় মান লঙ্ঘনের অভিযোগে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে।

বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে একটি টিম ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে অংশ নেয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরে স্যানিটেশনের অভাব, খাদ্যদ্রব্য অনুপযুক্তভাবে সংরক্ষণ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপায়ে খাবার প্রস্তুত করাসহ নানা অভিযোগের সত্যতা পাওয়ায় ওই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘটনাস্থলে থেকে মামলা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম।

নিরাপদ খাদ্য আদালত সূত্র জানায়, খাদ্য আদালতের ভ্রাম্যমাণ এই টিম প্রথমেই যশোরের রেল রোডের কাচ্চি ভাইতে অভিযান চালায়। নানা অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানের মালিক ভেকুটিয়া গ্রামের সোহেল সিরাজের বিরুদ্ধে মামলা করা হয়। পরে এই টিম যায় শহরের রেল রোডের জনি কাবাবে। সেখানেও তারা দেখতে পান একই অবস্থা। বিশেষ করে, রান্নাঘরে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ। অনিরাপদ অবস্থায় রান্নাঘরেই রয়েছে গ্যাসের সিলিন্ডার। ওই প্রতিষ্ঠানের মালিক বেজপাড়ার জয়নুল হক জনির বিরুদ্ধে মামলা করা হয়।

পরে ওই টিম যায় যশোরের মুজিব সড়ক এলাকার অনন্যা ঘোষ ডেয়ারিতে। সেখানে গিয়ে দেখা যায়, সামনে সুন্দরভাবে মিষ্টি সাজিয়ে রাখলেও গুদামে ময়লা-আবর্জনার স্তূপের পাশেই রাখা হয়েছে মিষ্টির গামলাসহ বিভিন্ন আসবাবপত্র। এরপর ঘোপ নওয়াপাড়া রোডের অনন্যা ঘোষ ডেয়ারির কারখানাতে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্রিজিং ও স্টোরেজ ব্যবসা নাজুকসহ নানা অসংগতি পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান মালিক মিহির ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়।

এ তিন প্রতিষ্ঠানে অভিযান শেষে এ দিনের মতো কাজ শেষ করে বিশুদ্ধ খাদ্য আদালত টিম।

অভিযানে আরও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ