দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচের আকস্মিক পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ২২:১৪আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ২২:১৯

পরের বিশ্বকাপের পর্দা উঠতে আড়াই বছরের মতো বাকি, এমন সময়ে রব ওয়াল্টারের আকস্মিক পদত্যাগে সাদা বলের কোচ খোঁজার কাজে নামতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিম্বাবুয়ে ও নামিবিয়াও আয়োজন করবে। প্রথমবার বিশ্বকাপ ট্রফি জয়ের দিকেই চোখ, ক্রিকেট সাউথ আফ্রিকাও (সিএসএ) সেদিকেই মনোযোগ দিচ্ছে।

২০২৩ সালের মার্চে চার বছরের চুক্তিতে ওয়াল্টারকেও সেজন্যই নেওয়া হয়েছিল। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে দলের পারফরম্যান্স হয়েছে প্রশ্নবিদ্ধ, সমালোচিত। তাছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ নিউজিল্যান্ডে যেতে ১১ হাজার কিলোমিটার ভ্রমণের ক্লান্তিও ছিল। এসব কারণে সম্ভবত ওয়াল্টারের আকস্মিক পদত্যাগ।

ওয়াল্টারের পদত্যাগের নিউজ মঙ্গলবার ব্রেক করে আফ্রিকান ভাষার সংবাদপত্র র‌্যাপ্পোর্ট। ঘণ্টাখানেকের মধ্যে সিএসএ-ও তা নিশ্চিত করে। তারা জানায়, ব্যক্তিগত কারণে ওয়াল্টারের এই সিদ্ধান্ত, যা কার্যকর হবে এপ্রিলের শেষ থেকে।

ওয়াল্টার একমাত্র কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে পুরুষ বিশ্বকাপের ফাইনালে নিতে পেরেছেন। বার্বাডোজে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা, ভারতের কাছে হারে ৭ রানে। এছাড়া মার্চে পাকিস্তানে তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল প্রোটিয়ারা।

তবে দ্বিপাক্ষিক সিরিজে ওয়াল্টারের রেকর্ড ভালো নয়। তার সময়ে সাতটি ওয়ানডে সিরিজ খেলে তিনটি জিতেছে এবং অন্যটি ড্র। গত বছর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে সিরিজ হারে তারা। এছাড়া এই ফরম্যাটে ৫৬ হোম সিরিজের মধ্যে প্রথমবার হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা, ডিসেম্বরে পাকিস্তান তাদের হারায় ৩-০ তে। টি-টোয়েন্টিতে আটটি সিরিজের মধ্যে ওয়াল্টারের দল জিতেছে একবার।

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা ওয়াল্টারের অধীনে ৩৬ ওয়ানডে খেলে জিতেছে ১৯টি, ৩১ টি-টোয়েন্টির মধ্যে ১৪টি।  

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের