অভিষেকেই ইম্প্যাক্ট রাখায় প্রশংসায় ভাসছেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৯

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নেমেই অভিষেকটা স্মরণীয় করেছেন রিশাদ হোসেন। পারফরম্যান্স দিয়ে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন। লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেয়েই নিয়েছেন ৩ উইকেট। তাতে সতীর্থদের প্রশংসায় ভাসছেন তিনি। 

শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর প্রথম ম্যাচ খেললেও সেখানে সুযোগ পাননি রিশাদ। সেই ম্যাচটা লাহোর হার দিয়ে শুরু করেছে। কিন্তু রিশাদকে পরের ম্যাচে সুযোগ দেওয়ার দিনেই ৭৯ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লাহোর। 

বল হাতে লাহোরের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ। চার ওভারে ৩১ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। তার বোলিং নৈপুণ্য ২২০ রানের লক্ষ্যে খেলতে নামা কোয়েটাকে ১৪০ রানে গুটিয়ে দিতে বড় অবদান রেখেছে। 

এই ম্যাচে মূলত ডেভিড ভিসার ইনজুরির কারণেই একাদশে সুযোগ পান রিশাদ। নবাগত এই লেগস্পিনারকে তাই প্রশংসায় ভাসিয়েছেন ভিসা।  বিশেষ করে দুই মৌসুম আগে দল ছেড়ে যাওয়া রশিদ খানের অনুপস্থিতিতে রিশাদের ভূমিকা নিয়ে বলেছেন,‘রশিদ খানের অভাব পূরণ করা কঠিন। গত বছরও তাকে ভীষণভাবে আমরা মিস করেছি। সেই জায়গায় রিশাদ দারুণ একজন বোলার। আমাদের জন্য সম্পদ। আশা করি, সে ভবিষ্যতে আরও ভালো খেলবে।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রিশাদের প্রশংসা করেন লাহোর অধিনায়ক শাহীন আফ্রিদিও, ‘আজ রিশাদকে নেওয়ার কারণ ছিল। আমরা এমন একজন বোলার চাচ্ছিলাম, যিনি মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারেন। ভিসা চোটে ভুগছিল, আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিলেন। তাই রিশাদই ছিল সেরা বিকল্প।’

/এফআইআর/ 
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের