হায়দরাবাদকে হারিয়ে মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ২৩:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২৩:৫১

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধুঁকলো সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন। আর মুম্বাই ইন্ডিয়ান্স খেললো সাবলীল ইনিংস। তাতে ৪ উইকেটে চলতি আইপিএলে তৃতীয় জয় পেলো তারা। পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা এই আসরে প্রথমবার টানা দুটি ম্যাচ জিতলো।

আগে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদ ৫ উইকেটে ১৬২ রান করে। জবাবে ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে মুম্বাই করে ১৬৬ রান।

১৮তম ওভারে হায়দরাবাদ করে ২১ রান এবং শেষটিতে ২২। ইনিংসের বেশিরভাগ সময় ধুঁকতে থাকার পর বোর্ডে কিছুটা সম্মানজনক স্কোর তুলতে পারে তারা। 

হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ওয়াংখেড়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভুগেছে। ট্র্যাভিস হেড ২৮ বলে ২৯ রান করে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

তার আগে অভিষেক শর্মা ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন।  ইশান কিষাণ (২) ও নিতিশ কুমার রেড্ডি (১৯) ভুগেছেন। ১৮তম ওভারের আগে পর্যন্ত ধুঁকছিলেন আইনরিখ ক্লাসেনও। ২৮ বলে ৩৭ রান করে থামেন তিনি।

শেষ ওভারে অনিকেত ভার্মা ও প্যাট কামিন্সের ১৮ ও ৮ রানের অপরাজিত ইনিংস দেড়শ পার করতে ভূমিকা রাখে।

লক্ষ্যে নেমে মুম্বাইকে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা। ১৬ বলে তিন ছয়ে ২৬ রান করেন তিনি। চতুর্থ ওভারে তার বিদায়ে ৩২ রানের ওপেনিং জুটি ভাঙে। রায়ান রিকেলটন ৩১ রানে বিদায় নেন।

তারপর সূর্যকুমার যাদব ও উইল জ্যাকসের ৫২ রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়ে মুম্বাই। দুজনকেই টানা দুই ওভারে ফেরান প্যাট কামিন্স। সূর্যকুমার ২৬ ও জ্যাকস ৩৬ রানে আউট হন।

এরপর তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার জুটিতেই জয় দেখছিল মুম্বাই। কিন্তু লক্ষ্য থেকে এক রান দূরে থাকতে এহসান মালিঙ্গার জোড়া শিকার হন হার্দিক ও নামান ধির।

১৯তম ওভারের প্রথম বলে তিলকের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নদের।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী