কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ২০:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২০:৪১

দুই দিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত শুক্রবার বেঙ্গালুরুর মাঠে জিতেছিল পাঞ্জাব। এবার সেই হারের শোধ বেঙ্গালুরু তুললো পাঞ্জাবের মাঠে। বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কালের হাফ সেঞ্চুরিতে সহজেই লক্ষ্য অতিক্রম করে জয়ে ফিরেছে তারা।

চন্ডীগড়ের মুল্লানপুরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৭ রানে থামে পাঞ্জাব। ইনিংসের সাত বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায় বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর দুই স্পিনার ক্রুনাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা দুটি করে উইকেট নিয়ে পাঞ্জাবের রানের লাগাম টেনে ধরেন। অন্যপ্রান্ত থেকে ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড নিয়ন্ত্রিত বোলিং করেন।

দুই ওভারে দুই ওপেনারকে বিদায় করেন ক্রুনাল। প্রিয়ানশ আরিয়া (২২) ও প্রভসিমরান (৩৩) দারুণ শুরুর পর ৬২ রানে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। 

১১৪ রানে ছয় উইকেট পড়ার পর শশাঙ্ক সিং ও মার্কো ইয়ানসেনের ৪৩ রানের জুটিতে দেড়শ পার করে তারা। ৩১ রানে শশাঙ্ক ও ২৫ রানে ইয়ানসেন অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ফিল সল্টকে হারায় বেঙ্গালুরু। তবে কোহলি ও দেবদূত ১০৩ রানের জুটিতে সব শঙ্কা দূর করে দেন। 

দেবদূত ৩৫ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬১ রানে থামেন। তারপর জিতেশ শর্মাকে (১১*) নিয়ে কোহলি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন ডানহাতি ব্যাটার।

৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো বেঙ্গালুরু। সমান পয়েন্টে এক ধাপ নেমে চারে পাঞ্জাব।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের