কাশ্মীরে হামলার দিনেই ভারতের কোচকে প্রাণনাশের ‍হুমকি!

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৬

কাশ্মীরের পহেলগাঁওয়ে বাইসরান উপত্যকায় পর্যটকদের ওপর ভয়াবহ হামলার দিনেই প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। ২২ এপ্রিলের ঘটনার দিনে ইমেইলে পাঠানো সেই হুমকিতে লেখা ছিল, ‘আই কিল ইউ।’

ঘটনার সত্যতা স্বীকার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় গম্ভীরের ব্যক্তিগত সেক্রেটারি থানায় অভিযোগ দায়ের করে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। 

ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক সাংসদ গম্ভীরকে প্রথম ইমেইল পাঠানো হয় ২২ এপ্রিল দুপুর ২টা ৭ মিনিটে। পরের ইমেইলটি পাঠানো হয় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, প্রাণনাশের হুমকি দিয়েছে আইএসআইএস কাশ্মির। 

গম্ভীরের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, গম্ভীর আগে থেকেই তাদের নিরাপত্তা পেয়ে আসছেন। 

অবশ্য এবারই প্রথম এমন হুমকি পাননি তিনি। ২০২১ সালের নভেম্বরে সাংসদ থাকা অবস্থাতেও এমন হুমকি পেয়েছিলেন। 

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন গম্ভীর। এই ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন।  গম্ভীর তার এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, যারা এই ঘটনার জন্য দায়ী তাদের মাশুল দিতে হবে। ভারত অবশ্যই এর পাল্টা আঘাত করবে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী