শিরোপার আরও কাছে আবাহনী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৫, ১৬:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:২৪

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এবারও দলটি শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে। শনিবার তারা লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেছে। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান হেরে গেলেই শিরোপা নিশ্চিত হয় যাবে আবাহনীর। তবে মোহামেডান জিতলে আগামী ২৯ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিতব্য আবাহনী-মোহামেডানের ম্যাচের ওপর নির্ভর করবে কার ভাগ্যে জুটবে শিরোপা। আবাহনী ১৫ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। অন্যদিকে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে নিয়ে দুই নম্বরে মোহামেডান। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জিততে পারলে মোহামেডানের পয়েন্ট হবে ২৪। সেক্ষেত্রে আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচটিতে জিততেই হবে মোহামেডানকে।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জ ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে আবাহনী ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দুই ওপেনার শাহরিয়ার কমল ও পারভেজ হোসেন ইমন মিলে ৪৪ রানের জুটি গড়েন। শাহরিয়ার ২০ বলে ৩২ রান করে আউট হওয়ার পর ভাঙে ওপেনিং জুটি। এরপর দ্বিতীয় উইকেটে পারভেজ ও জিসান আলম মিলে ১১৩ রানের জুটি গড়েন। পারভেজ ৮৪ বলে ৭৩ রান করে আউট হন। কিছুক্ষণ পর বিদায় নেন জিসানও। ৬৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন মেহরাব হোসেন ও মোহাম্মদ মিঠুন। তাদের অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে ৩ উইকেট হারিয়ে জয় ছুঁয়ে ফেলে ঐতিহ্যবাহী আবাহনী। মেহরাব ২৪ ও মিঠুন ২৯ রানে অপরাজিত থাকেন।

মোহামেডানের বোলারদের মধ্যে শেখ মেহেদী, সাইফ হাসান ও স্বাধীন ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেকের ঘূর্ণিতে খেই হারায় রূপগঞ্জ। ৬৫ রানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার বাটার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রূপগঞ্জ। মেহেদী মারুফের ৪৮, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪০, আকবর আলীর ৩৫ ও শরিফুল ইসলামের ৩৪ রানের ওপর দাঁড়িয়ে রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। 

মোসাদ্দেক ৪১ রানে চার উইকেট হারিয়ে রূপগঞ্জের মেরুদণ্ড ভেঙে দেন। তার সঙ্গে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও একই ভূমিকা পালন করেন। তিনি ৪১ রানে শিকার করেন তিনটি উইকেট। এছাড়া রিপন মন্ডল ও মাহফিজুর রহমান রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত