শ্রীলঙ্কায় হার দিয়ে শুরু বাংলাদেশের যুব ওয়ানডে সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৩আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৩

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। শনিবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাটিং করে ২৪১ রান করে। জবাবে খেলতে নেমে বাংলাদেশের যুবারা ১৪৩ রানে অলআউট হয়। তাতে ৯৮ রানে হার মানে সফরকারী বাংলাদেশ।

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কার যুবারা বাংলাদেশকে ২৪২ রানের লক্ষ্য দেয়। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার কিছুটা রান পেলেও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। ২৯ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিক ও আজিজুল হাকিম রাহাতের মধ্যে ৪৫ রানের জুটি হয়। এই জুটির পরই ছন্দপতন ঘটে বাংলাদেশর ব্যাটিং লাইনআপে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৩৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে। সর্বোচ্চ ৪৬ রান আসে কালামের ব্যাট থেকে। এর বাইরে আজিজুল ২৪, আব্দুল্লাহ ১৭ এবং জাওয়াদ আবরার ১৪ রানের ইনিংস খেলেন।

লঙ্কান বোলারদের মধ্যে বিঘ্নেশ্বরন আকাশ সর্বোচ্চ ৫টি উইকেট নেন। এর বাইরে কিথম বিধানপাথিরান ও কুগাদাস মাথুলান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে চামিকা হানিথাগালা অপরাজিত ৭৮ এবং গাবিজা গোমেজের অপরাজিত ৬০ রানের পর সেনুজা ওয়েকুনাগোদার ৫০ রানে শ্রীলঙ্কার যুবারা ২৪১ রানের সংগ্রহ দাঁড় করায়। 

বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন নেন দুটি উইকেট। একটি উইকেট শিকার করেন আল ফাহাদ ও দেবাশীস দেবা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী