হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৩:০০ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৩:১২

মঙ্গলবার অলিখিত ফাইনালে মুখোমুখি হয়েছে আবাহনী-মোহামেডান। লিগ পর্বের শেষ ম্যাচে যারাই জিতবে শিরোপা হবে তাদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ- লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এখন অব্দি কোনও শিরোপা জিততে পারেনি মোহামেডান। তবে এই সময় ৫টি শিরোপা জিতেছে আবাহনী। আকাশী-নীল জার্সিধারীদের সামনে সুযোগ হ্যাটট্রিক শিরোপা জেতার। সেক্ষেত্রে মাত্র ২৪১ রান করতে হবে আবাহনীকে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী। দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান তুষার মিলে সাবধানী শুরু করেছিলেন। তাদের ৫০ রানের জুটির পর কিছুটা ছন্দ হারায় মোহামেডান। তৌফিক ১৬ রানে আউট হলে দারুণ খেলতে থাকা রনিও সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে খেলেন ৪৭ বলে ৪৬ রানের ইনিংস। এরপর আনিসুল ইসলাম ১৫ ও ফরহাদ হোসেন ৪২ রান করে আউট হন। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম মিলে গড়েন ১০০ রানে গুরুত্বপূর্ণ জুটি। 

এই জুটির পর মনে হচ্ছিল, মোহামেডানের স্কোরটা দেড়শ ছাড়িয়ে যাবে। যদিও শেষ অব্দি ঐতিহ্যবাহী ক্লাবটির ইনিংস থামে ৭ উইকেটে ২৪০ রানে। আরিফুল ও মাহমুদউল্লাহ দু’জনই খেলেন ৫০ রানের ইনিংস। শেষ দুই ওভারে মোহামেডানের ব্যাটাররা ১২ রানের বেশি করতে পারেনি। সাইফউদ্দিন ও নাসুম আহমেদ ব্যর্থ হন স্লগ ওভারে রান তুলতে।

আবাহনীর বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক হোসেন সৈকত দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া রিপন মন্ডল, মেহরাব হোসেন ও মাহফিজুর রহমান রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!
সর্বশেষ খবর
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা