ম্যাক্সওয়েলের আইপিএল হয়তো শেষ!

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ২২:৫৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২২:৫৩

আঙুলে চিড় ধরায় গ্লেন ম্যাক্সওয়েলের চলতি আইপিএল সম্ভবত শেষ। বুধবার চেন্নাই সুপার কিংসের মাঠে টসের আগে এই ইনজুরির খবর নিশ্চিত করেন তার দল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

শ্রেয়াস আরও বলেছেন, দল  এখনও স্থলাভিষিক্তের কথা ভাবেনি। তবে চলতি মৌসুমে ম্যাক্সওয়েলকে না পাওয়ার সম্ভাবনা প্রবল।

টসের সময় শ্রেয়াস বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে তার আঙুলে চিড় ধরেছে। আমরা এখনই তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমরা আমাদের দলের মানসিকতা ও একাদশের বাইরে যারা আছে, তাদের নিয়েই শক্তিশালী। আমাদের বৈচিত্রময় খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। তাই আমরা তাদের নিয়েই লেগে থাকতে চাই।’

ফ্র্যাঞ্চাইজিতে ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়ান সতীর্থ মার্কাস স্টয়নিসও ইনজুরি নিয়ে কথা বলেছেন। জোর দিয়ে বলেছেন, অজি অলরাউন্ডারে র মৌসুম শেষ। তিনি আরও জানান, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চোট পান ম্যাক্সওয়েল। ব্যাটও করেন তিনি। 

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাক্সওয়েলের জায়গায় একাদশে খেলছেন সুরিয়াংশ শেজ। একাদশে তিনজন বিদেশি।

এই বছর ফর্মে নেই ম্যাক্সওয়েল। ১১ বছর আগে যে ফ্র্যাঞ্চাইজিতে ৫৫২ রান করে শিরোনামে এসেছিলেন, সেখানে এবার সাত ম্যাচ খেলে করেছেন মাত্র ৪৮ রান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম