পদপিষ্টে ১১ মৃত্যু: ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৫:৩৭আপডেট : ০৫ জুন ২০২৫, ১৫:৩৯

আইপিএলে ১৮ বছরে প্রথমবার ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই শিরোপাকে আরও স্মরণীয় করতে কর্নাটক সরকারের তরফে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আনন্দ উৎসব মুহূর্তেই পরিণত হয় শোকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মর্মান্তিক ঘটনায় উৎসব ছাপিয়ে নির্বাক বেঙ্গালুরু তারকা বিরাট কোহলি। 

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দলটির প্রাণভোমরা বিরাট কোহলির জন্য লাখো মানুষ ভিড় জমিয়েছিল। দলকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন তারা। কিন্তু বেঙ্গালুরুর এই দক্ষিণের প্রযুক্তি নগরীতে জনসমুদ্রের উচ্ছ্বাস শেষ পর্যন্ত বিপর্যয়ে রূপ নেয়। যাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চরম হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। 

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, মৃত ১১ জনের মধ্যে অধিকাংশই তরুণ এবং শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদপিষ্ট হয়ে আরও ৪৭ জনের মতো আহত হয়েছেন। যেখানে খেলোয়াড়রা ট্রফি নিয়ে ভক্তদের সামনে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন। 

ফাইনালে সর্বোচ্চ রান করা কোহলি আগেই বলেছিলেন,‘এই জয়টা ছিল ভক্তদের জন্যও।’ কারণটাও অস্বাভাবিক নয়। ১৮তম প্রচেষ্টায় প্রথম শিরোপার দেখা পেয়েছেন তারা। পরে এই ঘটনায় কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’ 

বেঙ্গালুরু তাদের বিবৃতিতে বলেছে, এই ঘটনায় তারাও ভীষণ মর্মাহত। 

আহতদের একজন বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করে জানান কীভাবে ভিড়ের মধ্যে আক্রান্ত হন, ‘ওই মুহূর্তে শ্বাস নিতে পারছিলাম না। আমি অজ্ঞান হয়ে পড়ি।’

/এফআইআর/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ