ভিগনেশের চোটে কপাল খুললো মুম্বাইয়ের নেট বোলার রাঘুর

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ১৬:৩৬আপডেট : ০১ মে ২০২৫, ১৬:৩৬

মুম্বাই ইন্ডিয়ান্সের বাঁহাতি রিস্ট স্পিনার ভিগনেশ পুথুর চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন। তার দুই হাঁটুর নিচের অংশের হাড়ে চোট লেগেছে। ভিগনেশের জায়গায় আনক্যাপড লেগস্পিনার রাঘু শর্মার সঙ্গে চুক্তি করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

এই মৌসুমে স্বপ্নের মতো অভিষেক হয়েছিল ভিগনেশের। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অভিষেক আইপিএল ম্যাচে তিন উইকেট নেন তিনি। পাঁচ ম্যাচে ৯.০৮ ইকোনমি রেটে ছয় উইকেট পেয়েছেন এই স্পিনার।

এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ‘সুস্থতা ও পুনর্বাসনের জন্য ভিগনেশ দলের সঙ্গেই থাকবেন। তার খেয়াল রাখবে মুম্বাই ইন্ডিয়ান্স মেডিক্যাল এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং টিম।’

৩২ বছর বয়সী রাঘু মুম্বাইয়ের সঙ্গে আছেন নেট বোলার হিসেবে। ভিগনেশের ইনজুরিতে কপাল খুলে গেলো তার। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে মূল স্কোয়াডে যুক্ত হলেন রাঘু। ভিগনেশের মতো এটা তারও প্রথম আইপিএল।

গত কয়েক বছরে পাঞ্জাব ও পুন্ডুচেরির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন রাঘু। ১১ প্রথম শ্রেণির ম্যাচে ১৯.৫৯ নিয়েছেন ৫৭ উইকেট। নয় লিস্ট ‘এ’ ম্যাচে ১৪ উইকেট এবং তিনটি টি-টোয়েন্টিতে তার উইকেট তিনটি।

মুম্বাইয়ের চলতি আইপিএলে শুরুটা ভালো হয়নি। প্রথম পাঁচ ম্যাচে কেবল একটি জিতেছিল। তারপর টানা পাঁচ জয়ে ঘুরে দাঁড়িয়ে টেবিলের তিনে উঠে গেছে তারা। দশ ম্যাচে ১২ পয়েন্ট মুম্বাইয়ের।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে