ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ২৩:২৩আপডেট : ০৯ মে ২০২৫, ২৩:২৩

ভারত-পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনার প্রভাবে পাকিস্তান সুপার লিগ সরিয়ে নেওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার সকালের দিকে এমন ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে রাত গড়াতেই এই সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসএল স্থগিতের ঘোষণা দিলো পিসিবি।

এদিন দুপুরের দিকে বিসিসিআই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত জানায়। পাকিস্তানি গণমাধ্যমের খবর, ভারত আইপিএল আয়োজনে আরব আমিরাতের কাছে প্রস্তাব দিয়েছিল। কিন্তু পাকিস্তানকে পিএসএল আয়োজনের ব্যাপারে কথা দেওয়ায় বিসিসিআইকে ফিরিয়ে দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড।

কিন্তু রাতে জানা গেলো, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগও হচ্ছে না আপাতত। ১৮ মে শেষ হওয়ার কথা ছিল এই আসর, বাকি এখনও আট ম্যাচ।

পিসিবি এক বিবৃতি দিয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের কাছ থেকে পরামর্শ পেয়ে পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে জোর গুঞ্জন, এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি চুক্তি করতে ব্যর্থ হয়ে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী