বাংলাদেশ সিরিজ দিয়ে আমিরাতের নেতৃত্বে ফিরলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৮:১০আপডেট : ১৫ মে ২০২৫, ১৮:১০

গত বছর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মুহাম্মদ ওয়াসিম। আবার তাকে নেতৃত্বে ফেরানো হলো। বাংলাদেশের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়াসিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত বছরের ডিসেম্বরের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলবে আমিরাত। ১৭ ও ১৯ মের এই দুই ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড প্রকাশ করেছে তারা।

২০২৩ ও ২০২৪ সালের মধ্যে ২৬ ম্যাচে নেতৃত্ব দেওয়া ওয়াসিমের কাছ থেকে দায়িত্ব পেয়েছিলেন উইকেটকিপার ব্যাটার রাহুল চোপড়া।

সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি'সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাগির খান, সঞ্চিত শর্মা, সিমরনজিৎ সিং।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী