ইংল্যান্ডে তিন টেস্টের বেশি খেলবেন না বুমরা!

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১৬:৪১আপডেট : ২৩ মে ২০২৫, ১৬:৪১

ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে ভালোভাবে আছেন জসপ্রীত বুমরা। সবশেষ অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম ও শেষ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে শেষ ম্যাচে চোট পেয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরলেও ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচ সিরিজের পুরোটা খেলার মতো ফিট নিজেকে মনে করছেন না এই পেসার। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন, শুধু তিন টেস্ট খেলতে চান।এমনটাই জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট খেলার সময় চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি বুমরা। আইপিএলেও শুরুর দিকে খেলানো হয়নি তাকে। মাঠে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার ধকল তার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট তিনি খেলতে চাইছেন না বলে জানা গিয়েছে।

টেস্ট ক্রিকেট থেকে রোহিত অবসর নিয়েছেন। তার উত্তরসূরি হিসেবে বুমরাকে ভাবা হলেও পাঁচ টেস্ট না খেলার কারণে নিশ্চিতভাবে তাকে অধিনায়ক ঘোষণা করা হবে না।

ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আপাতত রয়েছেন শুবমান গিল। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী