বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ১৩:৪৬আপডেট : ২৪ মে ২০২৫, ১৩:৪৬

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। সর্বশেষ পিএসএলে এমন এক রেকর্ড গড়েছেন যা কখনও হয়তো চাননি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক তথা শূন্যতে আউট হওয়ার লজ্জাজনক রেকর্ডের মালিক এখন এই বাঁহাতি। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সাকিব শূন্যতে আউট হয়েছেন ৩২বার। তার আগে রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। ৩১বার শূন্যতে আউট হয়েছেন তিনি। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে দুই বলে সাকিব শূন্যতে আউট হয়েই রেকর্ড নিজের করে নেন। পিএসএলে খেলতে নেমে দুই ম্যাচেই ব্যাট হাতে তিনি ফিরেছেন খালি হাতে। 

সাকিব অবশ্য ইনিংস খেলেছেন বেশি- ৪১০। যা বাংলাদেশি কোনও খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। সৌম্য সেই জায়গায় খেলেছেন ২৩২ ইনিংস।

বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে ইমরুল কায়েসের ডাক সংখ্যা ২২, তামিমের ২০। তার পর অবস্থান মুশফিকুর রহিমের ১৯।

আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের মালিক ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। ডাকে আউট হয়েছেন ৪৮বার! দুইয়ে রয়েছেন আফগান রশিদ খান ৪৫। তার পর অ্যালেক্স হেলস ৪৪, রাইলি রুশো ৩৫। গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয়, পল স্টার্লিংরা সবাই শূন্যতে আউট হয়েছেন ৩৩বার। 

/এফআইআর/      
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি