পিএসএল জিতে কত পাচ্ছে রিশাদদের লাহোর

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ১৬:০৩আপডেট : ২৬ মে ২০২৫, ১৬:০৩

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়টর্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে লাহোর কালান্দার্স। যে দলে খেলেছেন রিশাদ হোসেন, সাকিব আল হাসান। ফাইনালে অবশ্য সাকিবের জায়গা হয়নি। শিরোপা জিতে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন তারা।

শিরোপা জয়ী লাহোর পাবে ৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি। রানার্স আপ দল কোয়েটাও হতাশ হচ্ছে না। তারা পাবে ২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪২ লাখ টাকার কিছু বেশি। 

রোমাঞ্চকর ফাইনালে গতকাল লাহোর ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে। যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন কোয়েটার মিডল অর্ডার ব্যাটার হাসান নওয়াজ। টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার ছিলেন ইসলামাবাদ ইউনাইটেড ওপেনার সাহেবজাদা ফারহান। আর তিনবারের চ্যাম্পিয়ন লাহোর অধিনায়ক শাহীন আফ্রিদি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নিয়ে পেয়েছেন ফজল মাহমুদ ক্যাপ। প্লেয়ার অব দ্য ফাইনাল ছিলেন লাহোরের কুশল পেরেরা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের