২৯ বছরেই আচমকা অবসরের ঘোষণা পুরানের

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫, ০৮:৫৬আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:১৪

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ব্যাটার নিকোলাস পুরান। এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। কিন্তু মারকুটে ব্যাটার আচমকাই ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

পুরানের এমন সিদ্ধান্ত ধাক্কা হয়েই আসার কথা ক্যারিবিয়ান শিবিরে। কারণ নিজেদের খুঁজে পেতে অনেকদিন ধরেই চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। কারণ তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। 

পুরান তার অবসরের ঘোষণা দেন ইনস্টাগ্রামে। সেখানে বিবৃতিতে বলেছেন, ‘যে খেলাটিকে আমরা ভালোবাসি, তা অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে — আনন্দ, লক্ষ্য, স্মরণীয় স্মৃতি আর ওয়েস্ট ইন্ডিজের মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ। ওই মেরুন জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা আর প্রতিবার মাঠে নামার সময় নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এগুলোর মানে আমার কাছে ঠিক কতটা গভীর, সেটা শব্দে প্রকাশ করা কঠিন। দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া ছিল এমন একটি গর্বের বিষয়, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখবো।’

তিনি আরও বলেছেন,‘যদিও আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে, তবু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই মিলিয়ে যাবে না। দলের জন্য এবং গোটা অঞ্চলের আগামীর জন্য আমি কেবল সাফল্য আর শক্তি কামনা করি।’

অথচ সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্যারিয়ারে পাওয়ার হিটিংয়ে সর্বোচ্চ চূড়ায় ছিলেন পুরান। গত বছর এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তিনি। সংখ্যাটা ১৭০। তা ছাড়া গত আইপিএলে এবারই প্রথম এক মৌসুমে ৫০০ রান অতিক্রম করতে পেরেছেন। এই বছরে টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা তারই ৪০টি। 

সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে বিশ্রাম চেয়েছিলেন ২৯ বছর বয়সী। ফলে তাকে বাইরে রেখেই দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে কখনও টেস্ট না খেলা পুরান টি-টোয়েন্টি অভিষেক করেন ২০১৬ সালের সেপ্টেম্বর। ওয়ানডে অভিষেক অবশ্য আরও পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব পার করতে ব্যর্থ হওয়ায় এই ফরম্যাটে আর ম্যাচ খেলেননি। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম