বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ৬ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৯:১৭আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:৩১

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র। ঐতিহাসিক ভেন্যু গলে হতে যাওয়া এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার বিদায়ী ম্যাচের পর ২৫ জুন আরেকটি টেস্ট খেলবে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে এই দুটি ম্যাচের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে তারা। সিরিজ শুরুর দুই দিন আগে ঘোষিত এই দলে চমক ছয় নবাগতের অন্তর্ভুক্তি।

কোনও আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ছয় ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তারা হলেন লাহিরু উদারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে ও ইসিথা ভিজেসুন্দারা।

শুরুতে লাহিরু কুমারাকে নেওয়া হলেও অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে গেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে হেরে যাওয়া সিরিজের দল থেকে পাঁচ জন বাদ পড়েছেন। সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, বিশ্ব ফার্নান্দো ও জেফ্রি ভ্যান্ডারসে। ওই সিরিজে খেলা দিমুথ করুণারত্নে অবসরে গেছেন।

শ্রীলঙ্কা স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সোরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা ভিজেসুন্দরা।

/এফএইচএম/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন