এমবাপ্পের প্রশ্নে এনরিকে, ‘অতীত নিয়ে কথা বলতে আসিনি’

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১৪:০৬ আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:০৬

একটা সময় কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করেই পিএসজিতে সব কিছু ঘটতো। চ্যাম্পিয়ন্স লিগ জিততে প্রাণভোমরাও ভাবা হতো তাকে। সেই তারকাকে ছাড়াই এবার ইউরোপ সেরার মুকুট মাথায় দিয়েছে পিএসজি। এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষেই আজ রাত ১টায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছে ফরাসি জায়ান্টরা। তাই ঘুরে ফিরে আসছে এমবাপ্পে প্রসঙ্গ। 

প্রসঙ্গটা আসছে তুলনার হিসেবে। পিএসজি কোচ লুইস এনরিকের সামনে প্রশ্ন করা হয়েছিল যে, এমবাপ্পে না থাকায় পিএসজি দলটা এখন আরও ভালো দলে পরিণত কিনা। এনরিকে বলেছেন, ‘এটা অতীতের প্রশ্ন। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে আসিনি। এখন শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’

এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর না দিলেও এনরিকে এটা স্বীকার করেছেন, সাবেক শিষ্যর মুখোমুখি হওয়াতে সেটা লড়াইয়ে আরও ঝাঁজ এনে দিয়েছে। তার মতে, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলায় সেটা আরও বাড়তি প্রেরণা এনে দিচ্ছে।  

পিএসজিকে আবারও নিউ জার্সির কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। খেলা শুরু হবে দুপুরের তীব্র গরমে। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনালে তাপমাত্রাও ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল এবং আর্দ্রতা ছিল ৫৪%-এরও বেশি; ফলে সেখানকার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল।

কন্ডিশন নিয়ে এনরিকে বলেছেন, ‘আমরা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এমন পরিবেশে খেলাটা বিশ্বকাপজুড়ে সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটা এখন স্বাভাবিক ব্যাপার। এই অবস্থায় খেলা চোখের জন্য মনোরম নয়, কারণ পারফর্ম করা কঠিন। তবে এটা দুই দলের জন্যই সমান।’

প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে নিয়ে তার কথা, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অবশ্যই একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। একই সঙ্গে আমরা এই ধরনের ম্যাচ খেলতে ভালোবাসি, কারণ এটা প্রমাণ করে আমরা আমাদের কাজ ঠিকভাবে করেছি এবং সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছি।’ 

এই ম্যাচের জয়ী দল রবিবারের ফাইনালে চেলসির মুখোমুখি হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
আনচেলত্তির কাছে যে অনুরোধ মরিনহোর
রিয়ালে জায়গা হারানোর পর ছেলেদের নিয়ে অন্য ক্লাবে ক্যাসিয়াস
ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে স্পর্শ করলো রিয়াল মাদ্রিদ
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি