পা ভাঙায় কারও দোষ দেখছেন না মুসিয়ালা

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, ০০:২৯আপডেট : ১০ জুলাই ২০২৫, ০০:৩১

প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে গত শনিবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারের ম্যাচে গুরুতর চোট পান বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। প্রতিপক্ষ কিপার জিয়ানলুইজি দোনারুম্মার সঙ্গে সংঘর্ষে তার পা ভেঙে যায়। এজন্য পিএসজির শট স্টপারকে বায়ার্নের কোচ থেকে শুরু করে কর্মকর্তা-খেলোয়াড়কে দুষলেও মুসিয়ালা কাউকে দায়ী করছেন না। বুধবার তিনি বললেন, এরকম পরিস্থিতি ঘটেই থাকে।

২২ বছর বয়সী মুসিয়ালার পায়ের নিচের দিকে ফিবুলা ফ্র্যাকচার ধরা পড়েছে। গোড়ালিও সরে গেছে। প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়কে চ্যালেঞ্জ জানিয়ে বলের নিয়ন্ত্রণ নিতে গেলে দোনারুম্মার সঙ্গে সংঘর্ষে পা ভাঙে তার।

মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মুসিয়ালাকে স্ট্রেচারে করে বের করা হয়। পরে আটালান্টা থেকে মিউনিখে অস্ত্রোপচার করা হয়েছে। কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে এবং নতুন মৌসুমে শুরুর দিকে খেলতে পারবেন না।

ওই ঘটনায় বায়ার্ন কিপার মানুয়েল ন্যয়ার সরাসরি দোনারুম্মাকে দায়ী করেছেন। বায়ার্ন বোর্ড সদস্য ম্যাক্স এবের্ল পিএসজি কিপারের সমালোচনা করেন।

তবে মুসিয়ালা দোনারুম্মাকে দোষ দিতে নারাজ। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অস্ত্রোপচার খুব ভালো হয়েছে। আমি ভালো আছি। আমি বলতে চাই এজন্য কেউ দোষী নয়। আমি মনে করি এই ধরনের পরিস্থিতি ঘটেই থাকে। এখন আমি পরবর্তী সময় আবারও আমার শক্তি ও ইতিবাচকতা তৈরিতে ব্যবহার করতে চাই।’

মুসিয়ালার চোটের পর হতাশা আর অবিশ্বাসে মুখ ঢেকে বসে পড়েন দোনারুম্মা। পরে জার্মান তরুণের সুস্থতার জন্য প্রার্থনা করে পোস্ট দেন। 

২২ বছর বয়সী উদীয়মান তারকা গত মৌসুমে বায়ার্নকে বুন্দেসলিগা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সব প্রতিযোগিতায় ২১ গোলের পাশাপাশি ৮ অ্যাসিস্ট তার।

/এফএইচএম/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী