লিটন বললেন, ‘ভালো করিনি বলে বেঞ্চে বসে ছিলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ২১:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২১:৩৭

লিটন দাস সর্বশেষ ৮ ওয়ানডের মধ্যে চারটিতে ডাক মেরেছেন। বাকি ৪ ম্যাচে সব মিলিয়ে করেছেন ১৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ডাক মারার পর শেষ দুটিতে তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। সেই লিটনই টি-টোয়েন্টির অধিনায়ক। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগের দিন সংবাদ সম্মেলনে তাকে আসতে হয়েছে। তুলে ধরতে হয়েছে নিজের এবং দলের অবস্থান সম্পর্কে। এসময় তার মুখে ছিল রাজ্যের অন্ধকার।

আজ বুধবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করবো সেটা মাঠে কাজে লাগানোর।’

লিটনের মতো জাতীয় দলের অবস্থাও ভালো নয়। কোনও ফরম্যাটেই স্বস্তিতে নেই বাংলাদেশ। কুড়ি ওভারের ক্রিকেটে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে। পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এমন তিক্ত অভিজ্ঞতা সঙ্গে নিয়েই শুরু হচ্ছে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ। এধরনের অবিরাম ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে দেখছেন অধিনায়ক লিটন।

তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি টি-টোয়েন্টির জায়গাতেই আছে। এটা আলাদা একটা ফরম্যাট। আমরা জানি কীভাবে টি-টোয়েন্টি খেলতে হয়। সেভাবেই আমরা চেষ্টা করি। আমার জন্য প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যে কোনও ফরম্যাটে খেললে চেষ্টা করি শতভাগ দেওয়ার। আমরা অবশ্যই চেষ্টা করবো (সিরিজ জয়ের)। তবে অবশ্যই সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনের সুবিধা পাবে। আমরা চেষ্টা করবো শতভাগ দিয়ে খেলার। বাকিটা দেখা যাক।’

লিটন আরও বলেছেন, ‘আগেই বলেছি, আমি শুধু চেষ্টাই করতে পারবো। সেটা মাঠে হোক আর অনুশীলনে। অনেক সময় ব্যর্থতা চলে আসে, সাফল্যের হার কমে যায়। এটা জীবনেরই অংশ। অনেক খেলোয়াড় আছে যারা এক-দেড় বছর সফল হয়েছে, আবার পরের বছরই ব্যর্থ হয়েছে। কী কারণে ব্যর্থতা আসছে, সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তে সেটাই জানার চেষ্টা করছি। দেখি কীভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের