বাংলাদেশ সফর বাতিল, এবার ভারতকে সিরিজ আয়োজনের প্রস্তাব শ্রীলঙ্কার 

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৫:১৮আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৫:২০

আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু সফরটি এক বছরের মতো পিছিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সুযোগে এবার ফাঁকা সূচি কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। আগস্ট মাসে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে একটি সংক্ষিপ্ত সাদা বলের সিরিজ আয়োজনের অনুরোধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। 
 
এই প্রস্তাবটি এসেছে বাংলাদেশের বিপক্ষে ভারতের সফর বাতিল হওয়ার পরপরই। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া না দিলেও, সিরিজটি অনুষ্ঠিত হলে আগামী মাসে রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে —যারা বর্তমানে তিনটি ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতেই খেলছেন।

এসএলসি তিনটি ওয়ানডের সঙ্গে সমসংখ্যক তিনটি টি-টোয়েন্টি আয়োজনের প্রস্তাব দিয়েছে। যা মূলত বাংলাদেশ সফরের জন্য নির্ধারিত ছিল। তবে অনেক কিছুই নির্ভর করছে এশিয়া কাপ নিয়ে ভারতের সিদ্ধান্তের ওপর, যা নিয়ে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে বিভিন্ন অংশীজন; বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকবাজকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘এসএলসি থেকে একটি অনুরোধ পেয়েছি, কিন্তু এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এশিয়া কাপের পরিস্থিতি দেখতে হবে। সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত।’

যদিও এর মানে এই নয় যে, এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা সিরিজ একসঙ্গে হতে পারবে না, তবে বিসিসিআই স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও কোচদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে চায়।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সপ্তাহে লন্ডনে লর্ডস টেস্টে থাকবেন এবং সেই সময় বা ম্যাচের পর খেলোয়াড়, প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনা শেষে এসএলসি-র অনুরোধে সাড়া দিতে পারে বিসিসিআই।

রোহিত শর্মা ও বিরাট কোহলি- টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বিসিসিআই অনুমোদন দিলে ওয়ানডেতেও অংশ নিতে পারেন তারা। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বাংলাদেশে ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল। আন্তর্জাতিক ব্যস্ততা ও ঠাসা সূচিকে কারণ হিসেবে দেখিয়ে সেই সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান