এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৫, ২১:০২আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২১:০২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম মাচে বড় ব্যবধানে জয়ের পর শনিবার দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে প্রোটিয়ারা ১৬১ রানে আউট হয়। তাতে ১০৪ রানের বড় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশিচত করে ফেলেছে আজিজুল হাকিম তামিমের দল।

বেনোনিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ করে যুবারা। সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে। এছাড়া জাওয়াদ আবরার ৫৭ এবং রিজান হোসেন ৫২ রানের ইনিংস খেলেন।

২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের কাছে খেই হারায় প্রোটিয়া ব্যাটাররা। স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিমের বোলিংয়ে ১৬১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল। ২টি করে উইকেট নেন স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিম। সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেছেন জেসন রোলস। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম