৮ বছর পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন ডসন

  স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৫, ১২:০৮আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:০৮

দীর্ঘ ৮ বছরের অনুপস্থিতির পর টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন লিয়াম ডসন। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশে এই একটি মাত্র পরিবর্তন এনেছে ইংল্যান্ড।

আঙুলে চোট পাওয়া শোয়েব বশিরের স্থলাভিষিক্ত হচ্ছেন ডসন। লর্ডসে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নিতে অবদান রাখা বশিরকে সার্জারির মাঝে যেতে হয়েছে। 

বশির না থাকায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নামবেন ডসন। সর্বশেষ টেস্টটি খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বামহাতি স্পিনার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৭১টি। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ১২ বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ২০২৩ সাল থেকে হ্যাম্পশায়ারের হয়ে ১২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৯.৭৫ গড়ে করেছেন ৯৫৬ রান। গত বছর ৫৯.৭৫ গড়ে ৯৫৬ রানের পাশাপাশি ৫৪ উইকেট নিয়ে পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। এই গ্রীষ্মেও ২.৫৫ ইকোনমিতে ৪০.০৪ গড়ে নিয়েছেন ২১ উইকেট। পাশাপাশি ৪৪.৬৬ গড়ে করেছেন ৫৩৬ রান। গত ৫ মৌসুমে করেছেন ৯টি প্রথম শ্রেণির সেঞ্চুরি। তার মধ্যে ২০২৩ ও ২০২৪ সালের প্রতিটিতে রয়েছে তিনটি!

ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট শুরু হবে বুধবার। 

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।

  /এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন