পন্টিংয়ের বিশ্বাস, শচীনের রেকর্ডও ভাঙবেন রুট

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৫:০৪আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫:০৪

ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিন ৩৮তম সেঞ্চুরি করেন ইংল্যান্ডের জো রুট। ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলার পথে তিনি পেছনে ফেলেছেন তিন কিংবদন্তিকে। ভারতের রাহুল দ্রাবিড়, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে টেস্টে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে এখন তিনি। তার উপরে কেবল শচীন টেন্ডুলকার। পন্টিংয়ের বিশ্বাস, ভারতীয় ব্যাটিং গ্রেটকে রুটের টপকে না যাওয়ার কোনও কারণ নেই।

৩৪ বছর বয়সী রুট সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সঙ্গে চতুর্থ স্থানে বসেছেন। যখন তিনি আউট হন, তখন তার নামের পাশে ১৩,৪০৯ রান। অন্যদিকে শচীন ১৫,৯২১ রান নিয়ে শীর্ষে।

এখনও আড়াই হাজার রানের বেশি পিছিয়ে রুট। তবে পন্টিং তার রানক্ষুধার উদাহরণ দেখালেন। ইংলিশ ব্যাটার ৩০ বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে ২৫ সেঞ্চুরি করেছেন। রুটের পেছনে পড়ে তাকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বললেন, ‘জো রুটকে অভিনন্দন। ইতিহাসের চমকপ্রদ মুহূর্ত। তালিকার দুই নম্বরে। আর একজনকে পেছনে ফেলতে হবে।’

পন্টিং বলে গেলেন, ‘এখনও আড়াই হাজারের মতো রান পেছনে। কিন্তু গত চার-পাঁচ বছর তার ক্যারিয়ার যেভাবে এগিয়েছে, তার কোনও কারণ নেই (এক নম্বর হতে না পারার)।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন