ল্যাথামের চোটে জিম্বাবুয়ে টেস্টে নিউজিল্যান্ডের নেতৃত্বে স্যান্টনার

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৭:১৯আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭:১৯

চলতি মাসের শুরুতে ভাইটালিটি ব্লাস্টে বার্মিংহাম বিয়ার্সের হয়ে ম্যাচ খেলার সময় কাঁধে চোট পান টম ল্যাথাম। তবুও তাকে নিয়েই জিম্বাবুয়েতে পা রেখেছিল নিউজিল্যান্ড। সময়মতো ফিট হতে না পারায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না তাদের নিয়মিত অধিনায়ক। 

আগামীকাল বুধবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০১৬ সালের পর জিম্বাবুয়েতে প্রথম টেস্ট খেলতে নামা নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। কিছুদিন আগে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই বোলিং অলরাউন্ডার নিউজিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলের সঙ্গে থাকবেন ল্যাথাম। তাদের আশা, ৭ আগস্ট তিনি দ্বিতীয় টেস্টের আগে ফিট হবেন। 

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘অধিনায়ক ও দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রথম টেস্টে টমকে না পাওয়া অনেক হতাশার। আপনি যখন আপনার অধিনায়ককে হারাবেন, সেটা কখনও ভালো না। সে একজন বিশ্বমানের ওপেনার। দ্বিতীয় টেস্টে আমরা তাকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

৩০ টেস্ট খেলা স্যান্টনার প্রথবার নিউজিল্যান্ডকে এই সংস্করণে নেতৃত্ব দেবেন। তার অধিনায়কত্বে কিছুদিন আগে অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয় কিউইরা।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের