এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচই আবু ধাবিতে

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ০৬:৪২আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৫

এশিয়া কাপের দিনক্ষণ আগেই প্রকাশিত হয়েছিল। এবার প্রকাশ করা হয়েছে ম্যাচের ভেন্যু ও সময়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি এক্স হ্যান্ডলে সেসবের বিস্তারিত তুলে ধরেছেন। ৮ দলের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আরেকটি আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের ৩টি ম্যাচই হবে আবু ধাবিতে।

১১ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ বাংলাদেশ সময় ম্যাচটা শুরু হবে রাত ৮টায়। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানর বিপক্ষে ম্যাচও একই সময়ে মাঠে গড়াবে। প্রায় সবগুলো ম্যাচই মরুর বুকের স্থায়ী সময় সন্ধ্যা ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে। শুধু ১৫ সেপ্টেম্বরের আরব আমিরাত ও ওমান ম্যাচটা হবে স্থানীয় সময় বিকাল ৪টা তথা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে  গ্রুপ এ- তে পড়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ও হংকং।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। তার মধ্যে পাকিস্তান-ভারতের ব্লক বাস্টার ম্যাচও রয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় নিয়ে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।  

   এশিয়া কাপের সময়-সূচি

দিন

তারিখ

ম্যাচ

ভেন্যু

সময়

মঙ্গলবার

৯ সেপ্টেম্বর

আফগানিস্তান- হংকং

আবু ধাবি

রাত ৮টা (*বাংলাদেশ সময়)

বুধবার

১০ সেপ্টেম্বর

ভারত- সংযুক্ত আরব আমিরাত

দুবাই

রাত ৮টা

বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর

বাংলাদেশ- হংকং

আবু ধাবি

রাত ৮টা

শুক্রবার

১২ সেপ্টেম্বর

পাকিস্তান- ওমান

দুবাই

রাত ৮টা

শনিবার

১৩ সেপ্টেম্বর

বাংলাদেশ - শ্রীলঙ্কা

আবু ধাবি

রাত ৮টা

রবিবার

১৪ সেপ্টেম্বর

ভারত - পাকিস্তান

দুবাই

রাত ৮টা

সোমবার

১৫ সেপ্টেম্বর

সংযুক্ত আরব আমিরাত -ওমান

শ্রীলঙ্কা –হংকং

আবু ধাবি

দুবাই

সন্ধ্যা ৬টা

রাত ৮টা

মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান

আবু ধাবি

রাত ৮টা

বুধবার

১৭ সেপ্টেম্বর

পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত

দুবাই

রাত ৮টা

বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর

শ্রীলঙ্কা-আফগানিস্তান

আবু ধাবি

রাত ৮টা

শুক্রবার

১৯ সেপ্টেম্বর

ভারত -ওমান

আবু ধাবি

রাত ৮টা

 

সুপার ফোর পর্ব

বার

তারিখ

খেলা

ভেন্যু

সময়

শনিবার

২০ সেপ্টেম্বর

বি১ বনাম বি২

দুবাই

রাত ৮টা

রবিবার

২১ সেপ্টেম্বর

এ১ বনাম এ২

দুবাই

রাত ৮টা

মঙ্গলবার

২৩ সেপ্টেম্বর

এ২ বনাম বি১

আবু ধাবি

রাত ৮টা

বুধবার

২৪ সেপ্টেম্বর

এ১ বনাম বি২

দুবাই

রাত ৮টা

বৃহস্পতিবার

২৫ সেপ্টেম্বর

এ২ বনাম বি২

দুবাই

রাত ৮টা

শুক্রবার

২৬ সেপ্টেম্বর

এ১ বনাম বি১

দুবাই

রাত ৮টা

 

ফাইনাল, দুবাই   

রবিবার, ২৮ সেপ্টেম্বর, রাত ৮টা 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী