ইংল্যান্ডে অপরাধমূলক তদন্তে থাকা হায়দারকে নিষিদ্ধ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১০:৪৬আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:৫৪

ইংল্যান্ডে অপরাধমূলক তদন্তে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের ব্যাটার হায়দার আলী। জানা গেছে, যৌন হেনস্থার অভিযোগে এই খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান। অভিযোগ ওঠার পরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

চার দিন আগে (৩ আগস্ট) হোভে হায়দারকে গ্রেপ্তার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। ওই দিন বেকহামে পাকিস্তান শাহিন্সের হয়ে ওয়ানডে ম্যাচ খেলছিলেন ২ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

পিসিবি বলেছে, তারা জানতে পেরেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এই অপরাধমূলক তদন্তে নেমেছে। গত সোমবার শেষ হওয়া পাকিস্তান শাহিন্সের ইংল্যান্ড সফরে হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে।

বোর্ড বিবৃতি দিয়েছে, ‘গোটা প্রক্রিয়ায় পিসিবি তার খেলোয়াড়ের অধিকার সুরক্ষায় আইনি সহযোগিতা দেবে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার প্রতি পিসিবির পূর্ণ সম্মান আছে পিসিবির এবং এই তদন্তকে তার গতিতে চলতে দেওয়ার গুরুত্বও মানছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তদন্তের ফল পাওয়া সাপেক্ষে পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি