রেকর্ড জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৮:১১

দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতার জবাব দিতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে আড়াই দিনের কম সময়ে শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে এক ইনিংস ও ৩৫৯ রানে হেরেছে তারা। দুই টেস্টের হারে তাদের হোয়াইটওয়াশ করেছে কিউই দল। এই জয়টি আবার কিউইদের টেস্ট ইতিহাসের রেকর্ড বড় জয়।   

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের অনবদ্য সেঞ্চুরিতে ৪৭৬ রানের লিডের পর তৃতীয় দিনের শুরুতে কিউই বোলারদের বোলিংয়ে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা থামে ১১৭ রানে। 

অভিষিক্ত বোলার জ্যাকারি ফোকস ছিলেন মূল হন্তারক। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে নিয়েছেন ৫টি উইকেট। টেস্ট অভিষেকে কোনও নিউজিল্যান্ড বোলারের সেরা ফিগার এটি। 

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ম্যাট হেনরি ১৬ রানে নিয়েছেন ২টি উইকেট। ২৮ রানে দুটি নেন জ্যাকব ডাফি। পুরো সিরিজে ১৬ উইকেট নিয়ে সিরিজ আবার হেনরি। ম্যাচসেরা ১৫৩ রান করা কনওয়ে। 

গতকাল ৩ উইকেটে ৬০১ রানে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। তৃতীয় দিন অবশ্য ব্যাট না করেই প্রথম ইনিংস ডিক্লেয়ার করে তারা। তার পর জিম্বাবুয়ে বাড়িয়ে নেওয়া প্রথম সেশনেই অলআউট হয়েছে ২৮.১ ওভারে। তাতে জিম্বাবুয়ে সর্বশেষ ৬টি টেস্টের সবগুলোতেই হারের তিক্ত স্বাদ নিয়েছে। তাছাড়া এই সিরিজে ব্যাটিংয়ে ভয়াবহ ব্যর্থ ছিল তারা। চার ইনিংসেই অলআউট হয়েছে ১৭০ রানের নিচে। নিউজিল্যান্ড অবশ্য পুরো সিরিজেই অপরাজেয় থাকলো। টি-টোয়েন্টি সিরিজে জিতেছে সবগুলো ম্যাচ। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে একাই লড়েছেন মূলত নিক ওয়েলচ। ৭১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। সেটা না হলে স্কোর আরও কম হতে পারতো। 

দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১২৫ (টেইলর ৪৪, সিগা ৩৩; হেনরি ৫/৪০, ফোকস ৪/৩৮) ও ১১৭ (ওয়েলচ ৪৭*; ফোকস ৫/৩৭)

নিউজিল্যান্ড: ৬০১/৩ ডিক্লে. (কনওয়ে ১৫৩, নিকোলস ১৫০*, রাচিন ১৬৫*)

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী 
 
/এফআইআর/    
সম্পর্কিত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
সর্বশেষ খবর
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ