ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না চলে আসছে: বিসিবি সভাপতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৮:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘এখানে আসার আগে আমি ফতুল্লা (রিয়া গোপ) স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে এক সময় অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ হতো। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ। আমি স্টেডিয়ামের সংস্কার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

রবিবার (২৪ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উন্নয়নের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘এখানে এসে তিনটা উইকেট দেখতে পেলাম। আমাদের পরিকল্পনা এখানে কমপক্ষে ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুবিধা বাড়ানোর চেষ্টা করবো। আশা করছি, আগামী এক দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এতো উন্নয়ন করবো, যেন নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন।’

নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।’

নারায়ণগঞ্জকে আইডল উল্লেখ করে তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। এখানের ক্রিকেটের ইতিহাস বেশ বড়। আমি যখন নিজেই ক্রিকেট খেলা শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠেছিল। তখন এখানে বিভিন্ন লীগ হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো। এখনও নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি ভীষণ আনন্দিত।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ প্রমুখ।

এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের পরিদর্শন করেন।

/এফআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী