৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে এন্টিগার জয়

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ২৩:৪৬আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০০:৫১

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শুরু থেকে ব্যাটে-বলে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার প্রথম তিন ম্যাচে মাত্র এক ওভার করে বোলিং পান, তাতে মিলেছে মাত্র একটি উইকেট। গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ২ ওভার বল করলেও ছিলেন উইকেটশূন্য। রবিবার রাতে জাদু দেখালেন এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বাঁহাতি স্পিনার। ২ ওভারে নিয়েছেন ৩ উইকেট, আর এই অর্জনের পথে তিনি ৫০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তারপর ব্যাট হাতেও ১৮ বলে ১ চার ও ২ ছয়ে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অবদান রেখেছেন। ম্যাচটিও ৭ উইকেটে জিতেছে এন্টিগা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো দলটি।

এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১৫তম ওভারে বল হাতে নেন সাকিব। নিজের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ফেরান। তাতে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধসহস্রাধিক উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। কাইল মায়ার্স ও নাভিন বিদাইসিকে ফেরান এই স্পিনার।  ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তার চমৎকার বোলিংয়ে ৯ উইকেটে ১৩৩ রানে থামে সেন্ট কিটস। জয়ের খোঁজে নেমে এন্টিগা ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। মিড অনে ফিল্ডারের হাত ফসকে জয়সূচক চার মেরে ফিফটি পাওয়া করিমা গোরে ৫২ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে সাকিব ৩১ রানের জুটি গড়েন।

প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন সাকিব। পুরস্কার বিতরণীর মঞ্চে তিনি বললেন, ‘দলের জন্য অবদান রাখতে পারলে অবশ্যই ভালো লাগে, বিশেষ করে যখন দলকে জেতানো যায়। এটা আত্মবিশ্বাসী করে তোলে, আশা করি আমি এটা ধরে রাখতে পারবো। টুর্নামেন্টর গুরুত্বপূর্ণ সময় আসছে। ক্রিকেট প্রতিদিন বদলে যাচ্ছে। ১০ বছর আগের চেয়ে অনেক বেশি দ্রুতগতির হয়ে উঠেছে, সুতরাং উন্নতি করে যেতে হবে এবং মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’

এর আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। আগের চার বোলারই অবশ্য ডানহাতি- রশিদ খান, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির ও সুনীল নারিন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৭ হাজার ৫৪৯ রান আছে সাকিবের। ৪৫৭ ম্যাচে ৫০২ উইকেট নিলেন তিনি।

টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে সাড়ে ৭ হাজারের বেশি রানের পাশাপাশি ৫০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক এমন অর্জনের পর উচ্ছ্বসিত, ‘এটা অনেক কঠোর পরিশ্রমের ফল। এরকম একটা মাইলফলকে পৌঁছে আমি খুবই খুশি। লম্বা একটা ক্যারিয়ার, যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি।’

অ্যান্টিগার হয়ে খুব বেশি বোলিংয়ের সুযোগ পাচ্ছেন না সাকিব। তবে সুযোগ পেলেই দলের জন্য অবদান রাখার দৃঢ় প্রত্যয় তার, ‘সম্প্রতি আমি খুব বেশি বোলিং করিনি, মাঝেমধ্যে একটু নার্ভাসও লাগে। যথেষ্ট ওভার বোলিং না পাওয়ায় চারপাশে অনেক নেতিবাচক কথা হচ্ছে। কিন্তু আমি সবকিছুই দলের জন্য করি। আমি যখনই সুযোগ পাই তখনই অবদান রাখতে চাই। সবসময় আমার লক্ষ্য থাকে যেন আমি দলের হয়ে অবদান রাখতে পারি।’

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক সাকিব। এই অর্জনের পথে বাংলাদেশের জার্সিতে ও বিপিএলে ১৪৯টি করে উইকেট নিয়েছেন। আইপিএলে ৬৩, সিপিএলে ৪০ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ২৮টি উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম