আজিজুলের নেতৃত্বে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৫, ১৩:০৭আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৩:১২

মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে আজিজুল হাকিম তামিমরা। আগামী মাসের এই সফরে দুই সপ্তাহ ইংল্যান্ডে খেলবেন বাংলাদেশের যুবারা।

আসন্ন এই সফরের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিতভাবে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। আর নিয়মিত ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই আছেন। স্ট্যান্ডবাই রাখা হয়েছে পাঁচজনকে।

আগামী ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ। একই মাঠে ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় একদিনের খেলা। তিন দিন পর ১০ সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক মাঠে হবে তৃতীয় ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলে দেশে ফিরবেন বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ স্কোয়াড-

জাওয়াদ আবরার,আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই- আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি, মো. সবুজ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী