৪২ বছরে ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় লেগ স্পিনার

  স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭

৪২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের লেগস্পিনার অমিত মিশ্র। তিনি ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ভারতের হয়ে মোট ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে তার নামের পাশে। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে।

আইপিএলে মিশ্র খেলেছেন চারটি দলের হয়ে—দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় প্রতিটি মৌসুমেই তিনি অংশ নিয়েছেন। বাদ গেছে শুধু ২০২২ সালের আসর। টুর্নামেন্টে তার ঝুলিতে রয়েছে ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট, যা সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় অষ্টম। এছাড়াও তিনি আইপিএলে সর্বাধিক ৩টি হ্যাটট্রিকের মালিক (২০০৮, ২০১১ এবং ২০১৩ সাল)।

সোশ্যাল মিডিয়ায় অবসর নিয়ে অমিত মিশ্র লিখেছেন, ‘আজ, ২৫ বছর পর আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি—এমনই একটি খেলা, যা আমার প্রথম ভালোবাসা, আমার শিক্ষক এবং আনন্দের সবচেয়ে বড় উৎস। এই যাত্রা ভরপুর ছিল অসংখ্য আবেগে। ছিল গর্ব, কষ্ট, শিক্ষা এবং ভালোবাসার অনেক মুহূর্ত। আমি গভীরভাবে কৃতজ্ঞ বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তদের প্রতি, যাদের বিশ্বাস ও সমর্থন আমাকে প্রতিটি পদক্ষেপে শক্তি জুগিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন