বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টিতেও ধরাশায়ী ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১

কার্ডিফে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বেশ ভালোই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তার পরেও ম্যাচটা মাঠে গড়িয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। 

প্রতিকূল আবহওয়ায় ২০ ওভারের ম্যাচ হয়ে যায় মাত্র ১২.৫ ওভারের। বিলম্বিত শুরুর কারণে ম্যাচটি প্রতি দলের জন্য শুরুতে ৯ ওভারে সীমাবদ্ধ করা হয়েছিল। প্রোটিয়ারা ৭.৫ ওভারে আরেক দফা বৃষ্টি নামার আগে ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে করেন ৯৭ রান। তার পর ইংল্যান্ডের সামনেও ৫ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৬৯ রানের। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে রান রেটের চাহিদা মেটাতে পারেনি; ৫ উইকেটে ৫৪ রানে থেমেছে তারা।  

মার্কো ইয়ানসেন ১৮ রানে নেন দুটি উইকেট। করবিন বশও ২০ রানে নেন দুটি। এই দুজনের বোলিং ইংলিশদের প্রতিরোধ করার জন্য ছিল যথেষ্ট। ব্যাট হাতে জশ বাটলার ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেছেন। 

তার আগে প্রোটিয়াদের বেশ কয়েকজন বারুদে ব্যাটিংয়ে ২০ রানের বেশি করে তুললে ৭.৫ ওভারে তুলতে পারে ৫ উইকেটে ৯৭ রান। শুরুতে টস জিতেছিলেন ব্রুক।  প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম ১৪ বলে করেছেন ঝড়ো ২৮ রান। তাতে ছিল দুটি চার, দুটি ছয়ের মার। অবশ্য ডিপে তার ক্যাচ ছেড়েছিলেন ফিল সল্ট। ম্যাচসেরা হওয়া ডোনাভান ফেরেইরা বারুদে ব্যাটিংয়ে ১১ বলে ৩ ছক্কায় খেলেন ২৫ রানের অপরাজিত ইনিংস। তাছাড় ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ৩ ছক্কায় করেছেন ২৩ রান। 

লুক উড ২২ রানে নেন দুটি উইকেট। একটি করে নেন জেমি ওভারটন, আদিল রশিদ ও স্যাম কারান। 

/এফআইআর/
সম্পর্কিত
মিরাজের জায়গায় অধিনায়ক লিটন  
রানার ইনজুরিতে হতাশ সাকিব, ‘অস্ট্রেলিয়ানরাও তার বিপক্ষে খেলতে চেয়েছিল’
এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে 
সর্বশেষ খবর
আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
অনলাইনে ফি আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংকের সমঝোতা
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার
যুবলীগ কর্মী হত্যায় যাবজ্জীবন আফরোজার, বললেন, ‘যত খুশি ভিডিও করেন, দেহুক সবাই’
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু