সাকিবের ক্যামিও ইনিংসের পরও বিদায় অ্যান্টিগার

  স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২

সিপিএলের এলিমিনেটর ম্যাচ। সেই ম্যাচেই ব্যাট হাতে সাকিব আল হাসান খেললেন ৯ বলের ক্যামিও একটি ইনিংস। তার অপরাজিত ২৬* রান দলের স্কোর ৮ উইকেটে ১৬৬ পর্যন্ত নিয়ে গেলেও শেষ পর্যন্ত জিততে পারেনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তাদের ৯ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার দুইয়ে জায়গা করে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। তাতে বিদায় নিশ্চিত হয়েছে সাকিবদের। 

শুরুতে টস হেরে ব্যাট করেছে সাকিবদের অ্যান্টিগা। ২১ রানে রাকিম কর্নওয়ালের উইকেট হারানোর পর স্কোরবোর্ডের মূল ভিত গড়েন ওপেনার আমির জাঙ্গো ও আন্দ্রিয়েস গাউস। দ্বিতীয় উইকেটে ১০৮ রান যোগ করেন তারা। দুজনেই বিদায় নেন ১৭তম ওভারে। জাঙ্গো ৪৯ বলে ফিরেছেন ৫৫ রানে। গাউস করেছেন ৪৫ বলে ৬১। জাঙ্গোর ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। গাউসের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। তাদের বিদায়ের সময় স্কোর ছিল ৩ উইকেটে ১৩০। সাকিব ১৮তম ওভারে এসেই ক্যামিও ইনিংসে স্কোরবোর্ডে রান জমা করেছেন। অথচ অপপ্রান্ত ছিল নড়বড়ে। সাকিবের ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা। যদিও এই রান যথেষ্ট ছিল না।   

২৩ রানে তিনটি উইকেট নেন সৌরভ নেত্রাভালকার। দুটি করে নিয়েছেন উসমান তারিক ও আন্দ্রে রাসেল। 

তার পর রান তাড়ায় ২৫ রানে শুধু একটি উইকেট হারায় ত্রিনবাগো। অবিচ্ছিন্ন বিস্ফোরক জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অ্যালেক্স হেলস ও নিকোলাস পুরান। তাদের ১৪৩ রানের জুটিতে ১৭.৩ ওভারে জয় নিশ্চিত হয় ত্রিনবাগোর। হেলস ৪০ বলে ৩চার ও ৩ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক পুরান ৫৩ বলে অপরাজিত থাকেন ৯০ রানে। তিনি ছিলেন বেশি আক্রমণাত্মক। তার ৫৩ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৮টি ছয়। 

সাকিব ৩ ওভারে ২৪ রান দিয়েও কোনও উইকেট পাননি। ৫০ রানে একটি উইকেট নেন রাকিম কর্নওয়াল। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী