দেশে নিহতদের এশিয়া কাপের ম্যাচ ফি দান করেছেন সূর্য, একই পথে পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনাল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারালেও খেলা শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিপক্ষে এই জয়কে তুলনা করেছেন ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে। যেটি ছিল মূলত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় গত মে মাসে ভারতের সামরিক অভিযান। ওই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেছিল দিল্লি।

এর জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি ভারতকে ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে না আনার পরামর্শ দেন।

খেলার পর দেখা গেছে দুই দেশ মানবিক সহায়তার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রবিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা দেন, তিনি টুর্নামেন্টের পুরো ম্যাচ ফি ভারতীয় সেনা এবং পেহেলগাম হামলার শিকার পরিবারকে দান করবেন।

সোমবার এক্স-এ পোস্ট করে সূর্যকুমার লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্টের ম্যাচ ফি আমাদের সশস্ত্র বাহিনী ও পেহেলগাম হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দান করবো। আপনারা সবসময় আমার ভাবনায় থাকেন।’ 

এর কয়েক ঘণ্টা পর পিসিবিও এক্স-এ ঘোষণা দেয়, পাকিস্তান দল ফাইনালের ম্যাচ ফি দেশটির বেসামরিক নাগরিক যারা গত মে মাসে ভারতের সঙ্গে সংঘাত চলাকালে প্রাণ হারিয়েছেন তাদের উৎসর্গ করেছে, ‘পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি ৭ মে হামলায় নিহত শিশুসহ নিরীহ মানুষদের উৎসর্গ করেছে। তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সমবেদনা ও প্রার্থনা।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী