অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যার সূচি সোমবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসে পৌঁছাবে। তারপর তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।ম্যাচ তিনটি হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দল ২০১৮ সালের ডিসেম্বরের পর আর কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। সর্বশেষ একদিনের সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি:
| তারিখ | ম্যাচ | শুরুর সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ১৫ অক্টোবর | ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মাটিতে পা রাখবে | - | - |
| ১৮ অক্টোবর | ১ম ওয়ানডে | দুপুর ১:৩০ মিনিট | মিরপুর |
| ২০ অক্টোবর | ২য় ওয়ানডে | দুপুর ১:৩০ মিনিট | মিরপুর |
| ২৩ অক্টোবর | ৩য় ওয়ানডে | দুপুর ১:৩০ মিনিট | মিরপুর |
| ২৪ অক্টোবর | দল চট্টগ্রামে যাত্রা করবে | - | - |
| ২৬ অক্টোবর | ১ম টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ২৮ অক্টোবর | ২য় টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ৩১ অক্টোবর | ৩য় টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম |
| ১ নভেম্বর | ওয়েস্ট ইন্ডিজের বিদায় | - |








