ওরা বল নয়, রশিদকেই খেলছে: টাইগারদের স্পিন কোচ

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৩:০২আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৩:০২

আরেকটি ব্যাটিং ব্যর্থতার নজির রেখে আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে হেরেছে ৮১ রানে। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজদের। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, ব্যাটাররা রশিদ খানের বলের গুণাগুণ বিচার না করে তার খ্যাতির প্রভাবেই কাবু হচ্ছেন। আফগান লেগস্পিনার রশিদের ঘূর্ণিতেই ধসে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। ১৭ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যাচের পর তাই মুশতাক আহমেদ বলেছেন, ‘ওরা বল নয়, রশিদকেই খেলছে।’ 

শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর আর আবুধাবিতে খেলা কোনও দলের দ্বিতীয় সর্বনিম্ন।

আফগান স্পিন তারকা রশিদ খান ছিলেন বাংলাদেশের বিপর্যয়ের মূল। অসাধারণ নিয়ন্ত্রণ আর দারুণ ভ্যারিয়েশনে তিনি তুলে নেন ৫ উইকেট। ছিন্নভিন্ন করে দেন টাইগারদের ব্যাটিং লাইনআপ। রশিদের ঘূর্ণিতে একের পর এক ব্যাটার আউট হয়েছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশতাক আহমেদ বলেন, বাংলাদেশের ব্যাটাররা বলের গুণাগুণ বুঝে খেলার চেয়ে রশিদের খ্যাতিতেই বেশি প্রভাবিত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মানসিক দৃঢ়তা আর সংযমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই জায়গাতেই উন্নতি করতে হবে বাংলাদেশকে, ‘আমার মনে হয় ওরা বল নয়, রশিদকেই খেলছে। রশিদ খুব অভিজ্ঞ, সে উইকেট নেওয়ার মতো বোলার, তার লাইন ও লেংথ খুবই ধারাবাহিক। কিন্তু কখনও কখনও আমাদের বুঝতে হবে যে বল খেলতে হবে, বোলারকে নয়। এই জায়গায় আমাদের দ্রুত উন্নতি করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে মানসিক দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যদি সেটা থাকে তাহলে যে কোনও বোলারের বিপক্ষেই খেলা যায়। বাংলাদেশের ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের শেখা দরকার যে, বল খেলতে হয়, বোলারকে নয়।’

এ ছাড়াও, রানের গতি সচল রাখার ওপর জোর দেন এই পাকিস্তানি কোচ। তিনি বলেন, এক-দুই রান নিয়ে স্ট্রাইক ঘোরানোর দক্ষতা না থাকলে চাপ বেড়ে যায়, আর সেটাই স্পিনারদের সুবিধা এনে দেয়, ‘আমি আগেও বলেছি, সবসময় বোলারকে নয়, বলকে খেলতে হয়। স্পিনারদের বিপক্ষে বিশেষ করে মাঝের ওভারগুলোতে ভালো বলেও কীভাবে সিঙ্গেল নেওয়া যায়, সেই টেকনিকটা থাকতে হবে। যদি স্ট্রাইক রোটেট করতে পারেন, তাহলে চাপটা বোলারের ওপরই চলে যাবে, নিজের ওপর নয়।’

 

/এফআইআর/
সম্পর্কিত
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
সর্বশেষ খবর
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে