নারী বিশ্বকাপে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, দেখবেন কোথায়

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৪:২১আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৪:২৩

নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুটা আশা জাগানিয়া ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকেও প্রায় খাদের কিনারে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত ভাগ্যের ছোঁয়ায় ইংল্যান্ড ম্যাচ জিতেছে। তার পর অবশ্য নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে।  ঘুরে দাঁড়ানোর আশায় আজ সোমবার তারা আবার মাঠে নামছে- প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা শুরুর ম্যাচে পরাজিত হলেও নিউজিল্যান্ড, ভারতকে দারুণভাবে হারিয়ে নিজেদের ফেভারিট স্থানে নিয়ে এসেছে। ম্যাচটা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। দেখাবে স্টার স্পোর্টস-১ ও টি স্পোর্টস। 

সোমবার ম্যাচটা মাঠে গড়াবে ভারতের বিশাখাপত্তনমে। এখন পর্যন্ত ব্যাটিংই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বাংলাদেশ দলের। ইংল্যান্ডের বিপক্ষে তারা মাত্র ১৭৮ রান করেছিল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে থেমেছিল ১২৭ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন—সোবহানা মোস্তারি (৬০), রাবেয়া খান (৪৩), শারমিন আক্তার (৩০) ও স্বর্ণা আক্তার (১০)। নিউজিল্যান্ডের বিপক্ষে তো ব্যাটিংয়ে ধস নেমেছিল। ৩৩ রানে হারায় ছয় উইকেট। শেষ দিকে ফাহিমা খাতুন (৩৪), নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) কিছুটা প্রতিরোধ গড়েন। বাড়তি ৩০ রান পেয়ে বাংলাদেশ পৌঁছায় ১২৭ রানে।

রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাহিদা স্বীকার করেন, ‘স্বীকার করছি, আমাদের ব্যাটিং ভেঙে পড়েছিল। বিষয়টা নিয়ে কোচ ও ব্যাটাররা একসঙ্গে আলোচনা করেছি। দুর্বল দিকগুলো নিয়ে কাজ চলছে। আশা করছি, পরের ম্যাচে আমাদের ব্যাটাররা ঘুরে দাঁড়াবে।’

টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘কে ওপেন করবে বা টপ অর্ডারে কী পরিবর্তন আসবে, সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।’

পয়েন্ট তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহিদা আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা একই পরিকল্পনা নিয়েই নামবো। শুধু যদি লম্বা সময় ব্যাট করতে পারি, তাহলে ম্যাচটা ভালো হবে বলে বিশ্বাস করি।’

/এফআইআর/
সম্পর্কিত
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’ 
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন
সর্বশেষ খবর
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ দুই উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী  
কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ দুই উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী  
সর্বাধিক পঠিত
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা