বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১২:৩২আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩২

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে  অভাবিত সাফল্য অর্জন করলেও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে। আজ মঙ্গলবার ওয়ানডে সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ১০৯ রানে গুটিয়ে বাংলাদেশ হারে ৮১ রানে। যার ফলে আফগানিস্তান ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে।

অথচ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজে নেমেছিল। সেটা পূরণ হয়নি ব্যাটিং ব্যর্থতায়। 

মূলত বেপরোয়া ব্যাটিংই তাদের ব্যর্থতার প্রধান কারণ। অবশ্য আফগানিস্তান সিরিজের আগেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। 

আফগানিস্তানের বিপক্ষে টানা দুই হারে বাংলাদেশ শেষ ১১ ওয়ানডের মধ্যে ১০টিতেই পরাজিত হয়েছে । তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠেছে, যে ফরম্যাটে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ ভাবা হতো, সেটাতেই এখন তারা বেশি দুর্বল।

ওয়ানডে ফরম্যাটে দুই দল এতদিন মোট ২১ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১১ জয়ে এখনও এগিয়ে বাংলাদেশ; আফগানিস্তানের জয় ১০টি। শেষ ওয়ানডেতে আফগানিস্তান জিতলে তারা শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, প্রথমবারের মতো মুখোমুখি রেকর্ডেও সমতা নিয়ে আসবে।

/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!
সর্বশেষ খবর
কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 
কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী