আফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১৭:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০০:৫৯

তৃতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭.১ ওভারে ৯৩/১০ (রানা ২*; নাঈম ৭, শান্ত ৩, হৃদয় ৭, সাইফ ৪৩, মিরাজ ৬, শামীম ০, নুরুল ২, তানভীর ২, রিশাদ ৪, হাসান ৯)

ফল: ২০০ রানে জয়ী আফগানিস্তান। 

ম্যাচসেরা: বিলাল সামি, সিরিজ সেরা: ইব্রাহিম জাদরান

আফগানিস্তান ৫০ ওভারে ২৯৩/৯ (বিলাল ০*, নবী ৬২*; গুরবাজ ৪২, অটল ২৯, শহীদী ২, ইব্রাহিম ৯৫, আলিখিল ২, ওমরজাই ২০, রশিদ ৮, খারোটে ১০, গজনফর ০) 

আবু ধাবিতে তৃতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। তাতে করে ওয়ানডেতে প্রথমবার আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের। শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ২০০ রানের বিশাল ব্যবধানে। যা আবু ধাবির মাঠে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। 

আগের দুইবার ওয়ানডে সিরিজ হারলেও টানা তিন ম্যাচে হারের নজির এবারই প্রথম। ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। ২৭.১ ওভারে ৯৩ রানেই ‍গুটিয়ে গেছে। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। বাকিরা ডাবল ডিজিটও স্পর্শ করতে পারেননি। ব্যাটিংয়ে ধসের সূচনা করেন মূলত রশিদ খান। ৬ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন তিনি। তবে ৩৩ রানে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন বিলাল সামি। একটি নেন ওমরজাই।    

সাজঘরে রিশাদ, পড়লো নবম উইকেট

রশিদের পাশাপাশি বল হাতে গতির ঝড় তুলেছিলেন বিলাল সামিও। তার শর্ট লেংথের বলে ক্যাচ দিয়ে ৪ রানে ফিরেছেন রিশাদ। তাতে ৮৮ রানে পড়েছে নবম উইকেট। এটি ছিল বিলালের চতুর্থ উইকেট। 

তানভীরের বিদায়ে পড়লো অষ্টম উইকেট

৭৭ রানে সাত উইকেট হারানোর পর অষ্টম উইকেট পড়তেও সময় লাগেনি বাংলাদেশের। ২১.২ ওভারে বিলাল সামির শিকার হন তানভীর। ৩ বল খেলে তিনি ১ চারে করেছেন ৫ রান। 

আবারও ব্যাটিং ধস, রশিদের বলে ফিরলেন সোহান

আবারও ব্যাটিং ধসের নজির রাখলো বাংলাদেশ। ব্যাটার আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়তে পারেননি নুরুল হাসান সোহানও। ৭৭ রানে রশিদের বলে সপ্তম উইকেট হিসেবে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি। সোহান আউট হন ২ রানে। 

৬ উইকেট হারিয়ে দিশাহীন বাংলাদেশ

সাইফের আউটের পর টানা দুই বলে আরও দুই উইকেট হারিয়ে দিশা হারিয়েছে বাংলাদেশের ইনিংস। ১৯.১ ওভারে বিলালের ডেলিভারিতে গ্লাভসবন্দি হন মেহেদী হাসান (৬)। পরের বলে অযথা রান নেওয়ার তাড়া দেখাতে গিয়ে  রানআউটে কাটা পড়েন শামীম হোসেনও (০)। তাতে স্কোর ৭০ রানে থাকা অবস্থাতেই পড়েছে তিনটি উইকেট। 

আবারও রশিদের আঘাত, ফিরলেন সাইফ

সতীর্থদের বিদায়ের মিছিলে প্রান্ত আগলে প্রতিরোধ গড়ে খেলছিলেন সাইফ হাসান। শুরু থেকে স্কোরবোর্ড সচল রাখছিলেন তিনিই। ১৮.৫ ওভারে আবার দারুণ ঘূর্ণিতে আঘাত হেনেছেন রশিদ। ৭০ রানে সাইফকে বোল্ড করেছেন। তাতে চতুর্থ উইকেটের পতনে বিপদে পড়েছে টাইগাররা। সাইফ ৫৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৩ রানে ফিরেছেন।

এসেই রশিদের আঘাত, সাজঘরে হৃদয়  

সাইফ প্রান্ত আগলে থাকলেও অন্যপ্রান্তে যোগ্য সঙ্গী কাউকে পাচ্ছেন না। শান্তর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি তাওহীদ হৃদয়ও। রশিদ ১৬.১ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই প্রথম বলে বোল্ড করেছেন তাকে। তাতে ১২ বলে ৭ রানে ফিরেছেন হৃদয়। বাংলাদেশ ৫৯ রানে হারিয়েছে তৃতীয় উইকেট। 

আবারও ব্যর্থ শান্ত

৩৫ রানে প্রথম উইকেট পতনের পর সাইফ হাসানের যোগ্য সঙ্গী হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। যখন জুটি গড়া প্রয়োজন সেই মুহূর্তে ১৬ বলে মাত্র ৩ রানে ফিরেছেন তিনি। তাকে বোল্ড করেছেন বিলাল সামি। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৭ রানে। তিন ম্যাচেই শান্তর ব্যাট হাসেনি। তার স্কোর ছিল ২, ৭ ও ৩। 

৭ রানে ফিরলেন নাঈম শেখ

তৃতীয় ম্যাচের একাদশে সুযোগ পেয়েছিলেন ওপেনার নাঈম শেখ। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেননি। শুরু থেকে শ্লথ গতিতে খেলতে থাকা এই ব্যাটার ৮.২ ওভারে ওমরজাইর শিকার হয়েছেন। স্লিপে নবীকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৭ রানে। তার ২৪ বলর ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি। তাতে বাংলাদেশ শুরুর উইকেট হারিয়েছে ৩৫ রানে।  

শেষ ম্যাচে বাংলাদেশকে ২৯৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান

সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪ রান। টস জিতে শুরুতে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে সংগ্রহ করেছে ২৯৩ রান।  

মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে স্কোর শেষ দিকে এত ফুলে ওঠে। তার ব্যাট থেকে শেষ নয় বলে আসে ২৮ রান। এই সময়েই তিনি চারটি ছক্কা ও তিনটি চার মারেন শেষ দুই ওভারে। ৩২তম ওভার থেকে শুরু হওয়া আফগানদের ছোটখাটো ধস এই ঝড়ো ইনিংসে কাটিয়ে ফেলে আফগানিস্তান। অথচ বাংলাদেশের দারুণ বোলিংয়ে এই স্কোরও অসম্ভব মনে হচ্ছিল।

নবী অপরাজিত থাকেন ৩৭ বলে ৬২ রানে। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান—৯৫। তার ব্যাটেই দারুণ সূচনা করা আফগানদের স্কোর এক পর্যায়ে ছিল ১৭৩ রানে ১ উইকেট! সেখান থেকেই হঠাৎ ধসে স্কোর নেমে আসে ২২১ রানে ৭ উইকেটে! এর বড় কারণ পার্ট-টাইম অফস্পিনার সাইফ হাসানের ঘূর্ণিজাদু। মাত্র চার ওভারে তুলে নেন তিনটি উইকেট।

সাইফের বোলিংয়েই বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু নবীর শেষের ঝড় তাদের সব পরিশ্রম উল্টে দেয়। মোড় ঘুরে যায় ৪৯তম ওভারে, যখন পেসার নাহিদ রানা মাত্র দুই বৈধ বল করার পর হঠাৎ মাঠ ছাড়েন। বাকি চার বল করতে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর সেই চার বলেই নবী মারেন তিন ছক্কা! ৩৫ বলে পূর্ণ করেন পঞ্চাশ।

৬ রানে ৩ উইকেট নেন সাইফ হাসান। দুটি করে শিকার করেছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। একটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

শেষ দিকে হাসানের জোড়া শিকার

সাত উইকেট পতনের পর রান বাড়িয়ে নেয় নবী-খারোটে জুটি। তাদের ব্যাটেই স্কোর আড়াইশর কাছে গেছে। ৪৮ ওভারের শেষ দুই বলে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। টানা দুই বলে তুলে নেন খারোটে (১০) ও গজনফরের (০) উইকেট। 

রশিদকে টিকতে দেননি মিরাজ

দ্রুত ষষ্ঠ উইকেট পতনের পর নেমেই মেরে খেলার চেষ্টা করছিলেন রশিদ খান। যদিও তাকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। রশিদকে ৮ রানে হৃদয়ের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাতে ২২১ রানে পড়েছে সপ্তম উইকেট।

ওমরজাইকে বোল্ড করলেন তানভীর

দ্রুত উইকেট ৫ উইকেট পতনের পর রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। আফগানদের দীলয় ২১১ রানে তাকে বোল্ড করেছেন তানভীর। তাতে পড়েছে আফগানদের ষষ্ঠ উইকেট। ওমরজাই ২১ বলে ৩ চারে ২০ রানে ফিরেছেন। 

সাইফের ঘূর্ণিতে আফগানদের ছন্দপতন

এক সাইফ হাসানের ঘূর্ণিতেই ছন্দ পতন হয়েছে আফগানিস্তানের। ইব্রাহিমের রান আউটের পরের ওভারে ইকরাম আলিখিলকে ২ রানে বোল্ড করেছেন সাইফ। এটি ছিল তার তৃতীয় শিকার। তাতে দ্রুত সময়ে ১৮৮ রানে পঞ্চম উইকেট হারিয়েছে তারা। 

৯৫ রানে রানআউট ইব্রাহিম

টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ইব্রাহিম জাদরান। শুরু থেকে আফগান ইনিংসকে এগিয়ে নেওয়া এই ব্যাটার ৯৫ রানে রানআউট হয়েছেন। তাতে ১৮৬ রানে আফগানরা হারিয়েছে চতুর্থ উইকেট। ইব্রাহিমের ১১১ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়। 

আবার সাইফের আঘাত

মূল বোলাররা উইকেট নিতে ব্যর্থ হলেও সাফল্য পাচ্ছেন খণ্ডকালীন অফ স্পিনার সাইফ হাসান। অটলকে ফেরানোর পর দ্রুত নতুন ব্যাটার হাশমতউল্লাহ শহীদীকেও আউট করেছেন তিনি। সাইফের বলে স্লগ সুইপ করতে গিয়ে ২ রানে হৃদয়ের হাতে ধরা পড়েছেন আফগান অধিনায়ক। তাতে ১৭৭ রানে পড়েছে আফগানদের তৃতীয় উইকেট। 

অটলকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাইফ

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিচ্ছে আফগানিস্তান। ৯৯ রানে তানভীর ইসলাম ওপেনিং জুটি ভাঙলেও পরে সেদিকুল্লাহ অটলকে নিয়ে আবারও জুটি গড়েন ইব্রাহিম জাদরান। এই জুটিও বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে।৭৪ রানের এই জুটি ভেঙে স্বস্তি ফিরিয়েছেন পার্ট টাইমার স্পিনার সাইফ হাসান। সেদিকুল্লাহ অটলকে ফিরতি ক্যাচে ফিরিয়েছেন সাইফ। আফগান ব্যাটার ৪৭ বলে ২৯ রানে বিদায় নিয়েছেন। তাতে ছিল ৩টি চার। বিপরীতে ওপেনার ইব্রাহিম ফিফটি তুলে নিয়ে প্রান্ত আগলে খেলছেন।আফগানিস্তান দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৭৩ রানে।  

৯৯ রানের ওপেনিং জুটি ভাঙলেন তানভীর

প্রথম দুই ওয়ানডের চেয়ে শেষ ম্যাচেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেছে আফগানদের ওপেনিং জুটি। ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের দারুণ জুটি ভাঙতেই পারছিল না বাংলাদেশ। তাদের ব্যাটেই স্কোর দাঁড়ায় ৯৯। ১৬তম ওভারের শেষ বলে গুরবাজকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন বামহাতি স্পিনার তানভীর ইসলাম।

তানভীরের আর্ম বল খেলতে গিয়ে পরাস্ত হন গুরবাজ। বাংলাদেশ জোরালো আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। শেষ পর্যন্ত রিভিউ নেওয়াতে মেলে সাফল্য। গুরবাজ ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রানে ফিরেছেন। 

শেষ ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে। আজ মঙ্গলবার ওয়ানডে সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে। টসভাগ্য অবশ্য সহায় হয়নি। শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। 

প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ১০৯ রানে গুটিয়ে বাংলাদেশ হারে ৮১ রানে। যার ফলে আফগানিস্তান ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে।

একাদশে কারা

বাংলাদেশ শেষ ম্যাচে চারটি পরিবর্তন এনেছে। নাঈম শেখ ও শামীম হোসেনের সঙ্গে এসেছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। আফগান একাদশেও প রিবর্তন দুটি। ছিটকে গেছেন রহমত শাহ। তার জায়গায় এসেছেন ইকরাম আলিখিল। বশিরকে বাদ দিয়ে নেওয়া হয়েছে বিলাল সামিকে। 

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নানগেলিয়া খারোটে, এএম গজনফর ও বিলাল সামি। 

/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
ব্রিকস আমন্ত্রণের প্রভাব ক্রিকেটে, বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে নতুন খবর!
সর্বশেষ খবর
কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 
কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী